আরো ৩ ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করল দখলদার ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i92904-আরো_৩_ফিলিস্তিনিকে_নির্মমভাবে_শহীদ_করল_দখলদার_ইসরাইলি_বাহিনী
পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০২১ ১৩:২৮ Asia/Dhaka

পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী।

শহীদ হলেন লেফটেনেন্ট আদাম ইলোয়ি (২৩) এবং ক্যাপ্টেন তাইসির ইসা (৩৩)। তারা দুজনেই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য। অন্যজন হলেন গামিল মাহমুদ আল-আমুরি। তিনি এর আগে ইসরায়েলের হাতে বন্দি হয়ে কারাভোগও করেছিলেন।

আহত হওয়া ফিলিস্তিনিও নিরাপত্তা বাহিনীর সদস্য। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রাদিনাহ বলেন, ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনি নাগরিকদের ওপর চলমান এই সহিংসতা এবং হত্যা উত্তেজনা বাড়াবে। এসবের জন্য দায়ী দখলদার ইসরাইল সরকার।

এ সময় ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান  যেন আগ্রাসন বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করা হয়। অন্যথায়, অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।