ফিলিস্তিন সংকট:
ইসরাইলি পতাকা মিছিলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ বিবৃতি
-
(ফাইল ফটো)
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলিদের পতাকা মিছিলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে।
ওই বিবৃতিতে তারা মাসজিদুল আকসাসহ বায়তুল মোকাদ্দাসে ইসরাইলি আগ্রাসন এবং তাদের পতাকা মিছিলের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিশাল মিছিলের ডাক দিয়েছে। মিছিলে ফিলিস্তিনিদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানানো হয়েছে ওই যৌথ বিবৃতিতে।
আলজাজিরা নিউজ নেটওয়ার্ক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে জানিয়েছে তারা আল-আকসা ও আল-কুদসের উপর ইহুদিবাদী আগ্রাসন কিছুতেই সহ্য করবে না এবং তারা কথার পরিবর্তে কাজের মাধ্যমে তাদের এই প্রতিশ্রুতি পূরণে সদা প্রস্তুত রয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে কোনোভাবেই চুপ থাকবে না বলে আবারও তারা দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছে।
আজ অধিকৃত বায়তুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরাইলিরা পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছিল।
ইসরাইলের নয়া মন্ত্রিসভা গতরাতে ওই পতাকা মিছিলের অনুমোদন দিয়েছে।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।