সামরিক অভিযানে চার শতাধিক তালেবান হতাহত: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i94002-সামরিক_অভিযানে_চার_শতাধিক_তালেবান_হতাহত_আফগান_প্রতিরক্ষা_মন্ত্রণালয়
আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৪ শতাধিক তালেবান হতাহত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০১, ২০২১ ১৬:৫৯ Asia/Dhaka
  • তালেবান
    তালেবান

আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৪ শতাধিক তালেবান হতাহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন প্রদেশে তালেবান বিরোধী হামলা চালায়। নানগারহার, পাকতিকা, লোগার, গজনি, ওরদাক, কান্দাহার, হেরাত, বালখ, জুযজান, হেলমান্দ, তোখার, বাদাখশান, কান্দুয, বাগলান এবং কাপিসা প্রদেশে চালানো অভিযানে ২ শ ৫৮ তালেবান নিহত এবং ১ শ ৪২ তালেবান আহত হয়েছে। অবশ্য তালেবানরা এই পরিসংখ্যান গ্রহণ করে নি।

আফগান সামরিক বাহিনীর অভিযান

এদিকে তালেবান বাহিনীর শীর্ষ কমান্ডার ইজ্জাতুল্লাহ 'আনাস' কাপিসা প্রদেশের ইলাহ সায়ি শহরে আফগান সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। পাকতিকা প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত সশস্ত্র কিছু লোক আরগুন উপশহরের একটি সেতু বোমার সাহায্যে ধ্বংস করে দিয়েছে। সেতু ধ্বংসের ঘটনায় ওই সড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।