সিরিয়া থেকে আবারও তেল চুরি করল মার্কিন বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i94126-সিরিয়া_থেকে_আবারও_তেল_চুরি_করল_মার্কিন_বাহিনী
সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সেনারা ইরাক থেকে জ্বালানি তেলের নতুন চালান ইরাকে পাঠিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২১ ১২:১১ Asia/Dhaka
  • সিরিয়া থেকে আবারও তেল চুরি করল মার্কিন বাহিনী

সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সেনারা ইরাক থেকে জ্বালানি তেলের নতুন চালান ইরাকে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, ৩৭টি ট্যাংকারে করে অবৈধ ক্রসিং পয়েন্ট 'আল ওয়ালিদ' দিয়ে বিপুল পরিমাণ তেল নিয়ে গেছে আগ্রাসীরা। এর আগেও বিপুল পরিমাণ তেল ও গম চুরি করে নিয়ে গেছে মার্কিন বাহিনী।

সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে।

২০১১ সাল থেকে পাশ্চাত্যের মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে।

এ ক্ষেত্রে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসীদের মদদ দেয়।#

পার্সটুডে/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।