বিরক্ত হয়েছে আমেরিকা ও ইসরাইল: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i96532-বিরক্ত_হয়েছে_আমেরিকা_ও_ইসরাইল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০২১ ০৪:৫৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (শুক্রবার) লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় একথা বলেন। আল-মানার টেলিভিশন চ্যানেল তার এ বক্তব্য সম্প্রচার করেছে।

হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে জ্বালানি সংকট দূর করার জন্য তেহরানের সঙ্গে আরো একটি চুক্তি হয়েছে যার আওতায় জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাংকার পাঠাবে ইরান।

ইরানের একটি তেল ট্যাংকার

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “তৃতীয় জাহাজ ভর্তির ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তেলের চালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে ভুল প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেয়ার পাঁচদিন পর এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ।

তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সংকট দেখা দিয়েছে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে লেবাননের অর্থনীতির ওপর।#

পার্সটুডে/এসআইবি/২৮