ইসরাইলি কারাগার থেকে ৬ ফিলিস্তিনির পলায়ন
https://parstoday.ir/bn/news/west_asia-i96996-ইসরাইলি_কারাগার_থেকে_৬_ফিলিস্তিনির_পলায়ন
ইহুদিবাদী ইসরাইলের একটি কারাগার থেকে গতরাতে অন্তত ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনার পর ইহুদিবাদী সেনারা পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৩:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি
    ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলের একটি কারাগার থেকে গতরাতে অন্তত ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনার পর ইহুদিবাদী সেনারা পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য। ছয় ফিলিস্তিনির মধ্যে পাঁচজন পশ্চিম তীরের জেনিন শহরের  এবং একজন দেইর আল-বাশা শহরের অধিবাসী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সম্ভবত আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্যদিয়ে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে- গত কয়েক মাস ধরে তারা ওই টানেল খুড়েছেন। দৃশ্যত মনে হচ্ছে এসমস্ত বন্দিকে কারাগার থেকে পালানোর পর তারা অপেক্ষমান একটি গাড়িতে করে চলে যান। রাত একটার সময় ফিলিস্তিনি বন্দিরা কারাগার থেকে বেরিয়ে যান।

টানেলের এই মুখ দিয়ে বেরিয়ে গেছেন ফিলিস্তিনি বন্দিরা 

পরে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের একটি কক্ষের ভেতর থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার জন্য একটি টানেল তৈরি করেছিল। এসব ফিলিস্তিনিকে আটকের জন্য পশ্চিম তীরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনাকে বীরত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, কারাগার থেকে এসব বন্দির পলায়ন এর মধ্যদিয়ে তাদের সাহসিকতার পরিচয় বেরিয়ে এসেছে, এটি একটি বীরত্বপূর্ণ ঘটনা। ইসরাইলের কঠোর নিরাপত্তার মধ্যেও তারা মুক্তি অর্জন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৬