ইরানের ড্রোন খুবই নিখুঁত ও বিপজ্জনক
https://parstoday.ir/bn/news/west_asia-i97314-ইরানের_ড্রোন_খুবই_নিখুঁত_ও_বিপজ্জনক
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ স্বীকার করেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে অত্যন্ত শক্তিশালী ড্রোন রয়েছে এবং এগুলো খুবই নিখুঁত ও ধ্বংসাত্মক। তিনি আরো বলেছেন, ইরানের এসব ড্রোন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১২:০৪ Asia/Dhaka
  • সেমনান প্রদেশে সামরিক মহড়ার সময় ওড়ানো হয়  ইরানের এই ড্রোন
    সেমনান প্রদেশে সামরিক মহড়ার সময় ওড়ানো হয় ইরানের এই ড্রোন

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ স্বীকার করেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে অত্যন্ত শক্তিশালী ড্রোন রয়েছে এবং এগুলো খুবই নিখুঁত ও ধ্বংসাত্মক। তিনি আরো বলেছেন, ইরানের এসব ড্রোন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

বেনি গান্তজ বলেন, ইরান তার সমর শক্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র যোগ করতে সক্ষম হয়েছে এবং সেটি হচ্ছে ড্রোন। তিনি দাবি করেন, ইরানের মধ্যাঞ্চলীয় একটি প্রদেশের বিমানঘাঁটিকে ড্রোন পরিচালনা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের লোকজন সেখানে প্রশিক্ষণ নিচ্ছে।

বেনি গান্তজ

ইসরাইলি যুদ্ধমন্ত্রী আরো বলেন, ইরানের এসমস্ত নিখুঁত ও ধ্বংসাত্মক ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা জঙ্গিবিমানের মতো কাজ করতে পারে। এসমস্ত ড্রোন তৈরি করার পর ইরান তার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস এবং কুদস ফোর্সের কাছে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের রিখম্যান ইউনিভার্সিটিতে আয়োজিত এক সম্মেলনে গতকাল (রোববার) এসব কথা বলেছেন বেনি গান্তজ। তিনি অভিযোগ করেন, ইরান এসমস্ত প্রযুক্তি ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোকে দেয়ার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।