বাগদাদের ‘প্রত্যাখ্যানকে’ সমর্থন করলো কুর্দিস্তান
https://parstoday.ir/bn/news/west_asia-i97874-বাগদাদের_প্রত্যাখ্যানকে’_সমর্থন_করলো_কুর্দিস্তান
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে- এ ব্যাপারে বাগদাদের কেন্দ্রীয় সরকার যে অবস্থান নিয়েছে তার প্রতি কুর্দিস্তানের সমর্থন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৪:৫৮ Asia/Dhaka
  • বাগদাদের ‘প্রত্যাখ্যানকে’ সমর্থন করলো কুর্দিস্তান

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে- এ ব্যাপারে বাগদাদের কেন্দ্রীয় সরকার যে অবস্থান নিয়েছে তার প্রতি কুর্দিস্তানের সমর্থন রয়েছে।

গত শুক্রবার কুর্দিস্তানের রাজধানী এরবিলে একটি সম্মেলনের আয়োজন করা হয় যেখান থেকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দাবি তোলা হয়। ওই সম্মেলনের আয়োজকদের কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার।

এক বিবৃতিতে কুর্দিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি যেভাবে ইরাকের কেন্দ্রীয় সরকার প্রত্যাখ্যান করেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে কুর্দিস্তান। বিবৃতিতে আরো বলা হয়, যেকথা বলে আয়োজকরা সম্মেলন অনুষ্ঠান করতে চেয়েছিলেন তার থেকে কেউ কেউ সম্মেলনকে ভিন্ন দিকে নিয়ে গেছেন এবং তারা নিজেদের স্বার্থ হাসিলের উপায় হিসেবে সম্মেলনকে ব্যবহার করেছেন। যে শর্তের ভিত্তিতে এই সম্মেলন অনুষ্ঠানের সুযোগ দেয়া হয় তারা তা ভঙ্গ করেছেন।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, সম্মেলনে যেসব কথা বলা হয়েছে তার সঙ্গে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের অবস্থানে কোনো রকমের মিল নেই। যারা ওই সম্মেলনকে ভিন্ন দিকে নিয়ে গেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও ঘোষণা করেছে কুর্দিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/এসআইবি/২৬