'পরাজয় মেনে নেয়া ছাড়া সৌদির জোটের সামনে আর কোনো পথ নেই'
https://parstoday.ir/bn/news/west_asia-i99236-'পরাজয়_মেনে_নেয়া_ছাড়া_সৌদির_জোটের_সামনে_আর_কোনো_পথ_নেই'
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতেফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এরইমধ্যে পরাজিত হয়েছে, তাদের সামনে পরাজয় মেনে নেয়া ছাড়া আর কোনো পথ নেই।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ০৮:৪৫ Asia/Dhaka
  • সৌদি জোটের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার পর ইয়েমেনি যোদ্ধাদের বিজয় উল্লাস
    সৌদি জোটের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার পর ইয়েমেনি যোদ্ধাদের বিজয় উল্লাস

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতেফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এরইমধ্যে পরাজিত হয়েছে, তাদের সামনে পরাজয় মেনে নেয়া ছাড়া আর কোনো পথ নেই।

লেবাননের আল-আখবার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। আতেফি তার সাক্ষাৎকারে আরো বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের বিরুদ্ধে অনেকগুলো বড় অভিযান পরিচালনা করেছে। তার এ সাক্ষাৎকার গতকাল (বুধবার) লেবাননের পত্রিকায় প্রকাশিত হয়।

মোহাম্মদ আল-আতেফি বলেন, কৌশলগত এবং সামরিক বাস্তবতার নিরিখে আমরা সারা বিশ্বের সামনে আজ একথা ঘোষণা করছি যে ইয়েমেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, আগ্রাসী জোটের সামনে এখন আর বড় রকমের পরাজয় মেনে নেয়া ছাড়া কোনো পথ খোলা নেই।

ইয়েমেনের তেলসমৃদ্ধ কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশের বেশিরভাগ এলাকা ইয়েমেনি সামরিক বাহিনী ও হুথি যোদ্ধারা এরইমধ্যে মুক্ত করতে সক্ষম হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি জানান, মা'রিব প্রদেশের মূল শহরটি এখন দখল করা শুধু সময়ের ব্যাপার মাত্র। ইয়েমেনি যোদ্ধারা এরইমধ্যে শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে এবং চারদিক থেকে শহরটি ঘিরে ফেলেছে।#

পার্সটুডে/এসআইবি/২৮