মা'রিবে লড়াই
সৌদি সমর্থিত গেরিলাদের সর্বশেষ ডিফেন্স লাইনে ঢুকে পড়েছে ইয়েমেনি যোদ্ধারা
-
সৌদি অনুগত গেরিলাদের ডিফেন্স লাইনে ঢুকে পড়েছে ইয়েমেনি যোদ্ধারা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মা'রিব প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি মদদপুষ্ট ভাড়াটে গেরিলাদের সর্বশেষ ডিফেন্স লাইনে ঢুকে পড়েছে।
এ ঘটনাকে ইয়েমেনি যোদ্ধাদের জন্য বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল আখবার নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে আল-জাওফ প্রদেশ থেকে আকস্মিকভাবে ইয়েমেনি যোদ্ধারা মা'রিব প্রদেশের উত্তরাঞ্চলে সৌদি অনুগত ভাড়াটে গেরিলাদের অবস্থানে হানা দেয়। তারা ওই এলাকার বিশাল মরুভূমি পার হয়ে সৌদি অনুগত গেরিলাদের ডিফেন্স লাইনে ঢুকে পড়ে এবং এখন তারা হাজরামাউত প্রদেশের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
সূত্রগুলো বলছে, আল-খাঞ্জার ক্যাম্প থেকে পরিচালিত এই অভিযানের ফলে আল-রাওয়াইক এলাকার বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব হয়।
সূত্রগুলো বলেছে, গুরুত্বপূর্ণ এই অগ্রগতির ফলে যোদ্ধারা এখন সৌদি অনুগত গেরিলাদের সরবরাহ লাইন কেটে দিতে সক্ষম হবে।
গত বছর থেকে মা'রিব প্রদেশে সৌদি অনুগত গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইয়েমেনি যোদ্ধারা এবং গত কয়েক মাস ধরে এই প্রদেশ ইয়েমেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।