মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i99802-মার্কিন_নির্মিত_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_যোদ্ধারা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। স্ক্যানঈগল নামের এ ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ২০:৫৮ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাদের হাতে ভূপাতিত সৌদি জোটের একটি স্ক্যানঈগল ড্রোন
    ইয়েমেনি সেনাদের হাতে ভূপাতিত সৌদি জোটের একটি স্ক্যানঈগল ড্রোন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। স্ক্যানঈগল নামের এ ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আজ (মঙ্গলবার) সকালের দিকে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে। সে সময় ড্রোনটি মা’রিব প্রদেশের আল-জুবাহ এলাকায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। জেনারেল সারিয়ি তার নিজের টুইটার পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইয়েমেনের সামরিক বাহিনী খুব শিগগিরি ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করবে। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ইয়েমেনের সেনারা মা’রিব প্রদেশের আকাশ থেকে সৌদি জোটের আরেকটি স্ক্যানঈগল ড্রোন ভূপাতিত করেছিল। একই এলাকা থেকে গত ১৪ আগস্ট আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।#   

পার্সটুডে/এসআইবি/৯