-
আনরোয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরাইল: জাতিসংঘ
এপ্রিল ২৩, ২০২৪ ০৭:০০ইহুদিবাদী ইসরাইল জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা- আনরোয়ার বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার যে অভিযোগ এনেছিল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
-
ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সিরিয়ার পাশে থাকবে ইরান: প্রেসিডেন্ট
এপ্রিল ২৩, ২০২৪ ০৬:১২সিরিয়ার স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান। সিরিয়ার জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ প্রত্যয় জানান ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
পদত্যাগ করলেন ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান
এপ্রিল ২২, ২০২৪ ১৩:৫৭ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। এ ঘটনায় তিনি সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম পদত্যাগ করলেন।
-
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ কন্যাশিশু সুস্থ আছে
এপ্রিল ২২, ২০২৪ ১১:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শুক্রবার শহীদ হওয়া নারী সাবরিন আল-সাকানির গর্ভজাত কন্যা সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করানো সম্ভব হয়েছে। সর্বশেষ খবর অনুসারে- শিশুটি সুস্থ রয়েছে। মায়ের গর্ভে এই শিশুর বয়স ছিল ৩০ সপ্তাহ। ভূমিষ্ঠ হবার সময় তার ওজন ছিল এক কেজি ৪০০ গ্রাম।
-
ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২০০০ ফিলিস্তিনি নিখোঁজ
এপ্রিল ২২, ২০২৪ ০৯:১৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
-
সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
এপ্রিল ২২, ২০২৪ ০৭:৫০সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তখন মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হলো।
-
ইসরাইলের আরো একটি হারমিস-৪৫০ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
এপ্রিল ২২, ২০২৪ ০৭:০৩লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে।
-
গাজায় ইসরাইলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট আসাদ
এপ্রিল ২২, ২০২৪ ০৫:৪৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে।
-
তুরস্ক থেকে আবার গাজায় যাচ্ছে ত্রাণ বহর ‘ফ্রিডম ফ্লোটিলা’
এপ্রিল ২১, ২০২৪ ১৬:০৭ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যে নৌ অবরোধ দিয়ে রেখেছে তা ভাঙার জন্য তুরস্ক থেকে নতুন করে একটি ত্রাণবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
-
“আমরা আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করব”
এপ্রিল ২১, ২০২৪ ১৫:৪৭ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।