পশ্চিম এশিয়া
  • রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনুসে ফিরে আসার হুমকি দিল ইসরাইল

    রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনুসে ফিরে আসার হুমকি দিল ইসরাইল

    এপ্রিল ১২, ২০২৪ ১২:০৮

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। একই সাথে তারা গাজার খান ইউনুস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনুস শহরে ইসরাইলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে।

  • ইসরাইলি দানবের বর্বরতা থামানো বা কমানো কি সম্ভব?

    ইসরাইলি দানবের বর্বরতা থামানো বা কমানো কি সম্ভব?

    এপ্রিল ১২, ২০২৪ ১১:৪৯

    ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে ইহুদিবাদীদের অগণিত অপরাধ। বেশিরভাগ সরকারগুলো নির্বিকার। ইসরাইলি যুদ্ধ-অপরাধের মুখে আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলো নিষ্ক্রিয়, হতবাক।

  • ‘হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, আলোচনায় ছাড় দেবে না’

    ‘হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, আলোচনায় ছাড় দেবে না’

    এপ্রিল ১১, ২০২৪ ১৪:৫৪

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা তার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করার পরেও হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছে সেখানে এই শাহাদাতের ঘটনা প্রভাব ফেলবে না এবং হামাস তার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।

  • ইসরাইলের জন্য খুব খারাপ দিন আসছে: মার্কিন চিন্তাবিদ মার্শেইমারের বিশ্লেষণ

    ইসরাইলের জন্য খুব খারাপ দিন আসছে: মার্কিন চিন্তাবিদ মার্শেইমারের বিশ্লেষণ

    এপ্রিল ১১, ২০২৪ ১২:২৮

    জন মার্শেইমার একজন বিখ্যাত আমেরিকান চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এক সাক্ষাতকারে, গত ১৩ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট বিভাগে ইসরাইলের আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসাবে বর্ণনা করেছেন।

  • আপনারা একা নন, বিজয় না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি: ইয়েমেন

    আপনারা একা নন, বিজয় না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি: ইয়েমেন

    এপ্রিল ১১, ২০২৪ ১০:৩৫

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন জাহাজের বিরুদ্ধে চারটি নতুন অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব অভিযান চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারিয়ি।

  • মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর নিন্দা ও সমবেদনা

    মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর নিন্দা ও সমবেদনা

    এপ্রিল ১১, ২০২৪ ১০:৩১

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ার ছেলেদের ওপর ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হত্যার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন এর কঠোর নিন্দা জানিয়েছে। পাশাপাশি হামাস নেতা ইসমাইল হানিয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনগুলো।

  • হামাস নেতা ইসমাইল হানিয়ার ৩ ছেলেকে হত্যা, নতুন ভবিষ্যতের অঙ্গীকার

    হামাস নেতা ইসমাইল হানিয়ার ৩ ছেলেকে হত্যা, নতুন ভবিষ্যতের অঙ্গীকার

    এপ্রিল ১১, ২০২৪ ০৬:৩৪

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলেকে বিমান হামলা চালিয়ে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।

  • গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান

    গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান

    এপ্রিল ০৯, ২০২৪ ০৭:৪৯

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং পাকিস্তান।

  • ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

    ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

    এপ্রিল ০৯, ২০২৪ ০৭:৩৩

    ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ছয় মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।