-
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরাকি যোদ্ধারা
জানুয়ারি ২০, ২০২৪ ০৯:১৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।
-
এবার কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটি
জানুয়ারি ১৯, ২০২৪ ১৫:৫৮উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
-
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবাননের হিজবুল্লাহ
জানুয়ারি ১৯, ২০২৪ ১৫:১৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। লেবাননের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
‘গাজায় ইসরাইল যা করেছে তা কোনভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না’
জানুয়ারি ১৯, ২০২৪ ১৩:২৮জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। ইসরাইল সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বহু উদাহরণ তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
-
৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৩৯০ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস
জানুয়ারি ১৯, ২০২৪ ১৩:২৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে ৩৯০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।
-
আরেকটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:১১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।
-
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৮, ২০২৪ ১৮:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে ফোন করেছেন।
-
কাস্সাম ব্রিগেডের হামলায় গাজায় ৫ ইসরাইলি সেনা খতম
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৫৭ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। খান ইউনুসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটে।
-
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৫২ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ায় অবস্থিত আমেরিকার হেমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
-
ইয়েমেনের ওপর চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো আমেরিকা
জানুয়ারি ১৮, ২০২৪ ১০:০৫যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর আবারো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই আগ্রাসনে ব্রিটেনের যুদ্ধবিমানও অংশ নেয়। এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের ওপর এ নিয়ে ইঙ্গো-মার্কিন বাহিনী চতুর্থ দফা হামলা চালালো।