-
সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাকে হত্যা; উদ্বেগে সামরিক কমান্ড
আগস্ট ১৪, ২০২৩ ১৪:২০দখলদার ইসরাইলের দক্ষিণের এক সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।
-
ফিলিস্তিনি স্কুলগুলোতে ইহুদিদের সন্ত্রাসী হামলা: নিন্দা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ১৪, ২০২৩ ০৮:৪৬জর্দান নদীর পশ্চিম তীরের দু’টি স্কুলে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রোববার এক বিবৃতিতে বলেছে, স্কুল দুটিতে ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় উগ্র ইহুদিরা যে হামলা চালিয়েছে তা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।
-
বৈরুতে হিজবুল্লাহ নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন জিহাদ নেতা আন-নাখালা
আগস্ট ১৪, ২০২৩ ০৮:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বৈরুত সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালার সঙ্গে বৈঠক করেছেন।
-
ফিলিস্তিনে নিযুক্ত সৌদি কূটনীতিককে জেরুজালেমে দপ্তর খুলতে দেবে না ইসরাইল
আগস্ট ১৪, ২০২৩ ০৫:৫৬ফিলিস্তিনে প্রথমবারের মতো নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে জেরুজালেম আল-কুদসে দপ্তর খোলার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।সম্প্রতি ওই সৌদি কূটনীতিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
-
বৈরুতে হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
আগস্ট ১৩, ২০২৩ ০৬:১১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেছেন। তারা লেবাননের সর্বশেষ পরিস্থিতি ও ইহুদিবাদী ইসরাইলের হুমকিসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।
-
কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন: হুথির আহ্বান
আগস্ট ১৩, ২০২৩ ০৫:৫১পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির নেতা আব্দুল-মালিক আল-হুথি গতকাল (শনিবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন।
-
'সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের লক্ষ্য'
আগস্ট ১১, ২০২৩ ১৬:৩৭স্কাই নিউজ আরবিকে দেয়া প্রেসিডেন্ট বাশার আসাদের সাম্প্রতিক এক সাক্ষাৎকার এই আরব মুসলিম দেশটির সংকটের নানা দিক ও অন্যান্য দেশের সঙ্গে দামেস্কের সম্পর্কের বিষয়টি বেশ জোরালো ও স্পষ্টভাবে তুলে ধরেছে। এত সিরিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে দামেস্কের নীতি অবস্থানের যৌক্তিকতা ফুটে উঠেছে ।
-
সিরিয়ায় সামরিক বাসে আইএস জঙ্গিদের হামলা: ২০ সৈন্য নিহত
আগস্ট ১১, ২০২৩ ১৬:০৯সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনা সদস্যদের বহনকারী একটি বাসে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের [দায়েশ] হামলায় অন্তত ২০ সৈন্য নিহত হয়েছেন। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে আজ (শুক্রবার) সেদেশের সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
-
ফিলিস্তিনের তুলকারাম শিবিরে ইসরাইলি সেনাদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ চলছে
আগস্ট ১১, ২০২৩ ১৫:৪৩তুলকারাম ব্রিগেডের ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের প্রচণ্ড যুদ্ধ চলছে। ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ (শুক্রবার) ভোরে তুলকারাম শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ফিলিস্তিনী যুবক মাহমুদ জিহাদ আল-জারাদ শহীদ এবং অপর ৭ জন আহত হয়।
-
পিকেকে বিরোধী লড়াইয়ে মারা গেল তুরস্কের ৫ সেনা
আগস্ট ১০, ২০২৩ ১৬:১৩ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের পাঁচ সেনা নিহত হয়েছে।