পশ্চিম এশিয়া
  • ‘হামাসের ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম’

    ‘হামাসের ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম’

    ডিসেম্বর ১৮, ২০২২ ১১:৩২

    অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরাইলের যেকোনো স্থান আঘাত হানার ক্ষমতা রাখে।

  • ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

    ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

    ডিসেম্বর ১৮, ২০২২ ১১:১১

    ফিলিস্তিনি জনগণ যাতে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিন এমন পরিস্থিতির সাক্ষী হয়েছে যার কারণে তার ভৌগলিক কাঠামো দিন দিন হ্রাসই পাচ্ছে। ফলে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে ফিলিস্তিনের ভূখণ্ডের ৮৫ ভাগ ভূমি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলে রয়েছে।

  • গাড়িচাপা দিয়ে ২ ফিলিস্তিনি যুবককে হত্যা করল এক ইসরাইলি অভিবাসী

    গাড়িচাপা দিয়ে ২ ফিলিস্তিনি যুবককে হত্যা করল এক ইসরাইলি অভিবাসী

    ডিসেম্বর ১৮, ২০২২ ০৭:১৫

    অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে চলন্ত গাড়ি দিয়ে আঘাত করে দুই ফিলিস্তিনি ভাইকে হত্যা করেছে একজন ইসরাইলি অভিবাসী।ওই উগ্র ইহুদিবাদী দুই ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এক ভাই ঘটনাস্থলে এবং অপর ভাইকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

  • ইসরাইলের মসনদে ফিরছে নেতানিয়াহু; সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা

    ইসরাইলের মসনদে ফিরছে নেতানিয়াহু; সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা

    ডিসেম্বর ১৭, ২০২২ ০৯:৩০

    দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর মসনদে আবারও ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে গত বৃহস্পতিবার আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন।

  •  জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব পাসকে স্বাগত জানাল হামাস

    জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব পাসকে স্বাগত জানাল হামাস

    ডিসেম্বর ১৭, ২০২২ ০৬:৪৬

    ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকারকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ যে প্রস্তাব পাস করেছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

  • আমরা অশেষ রকেট ও সেনা নিয়ে তোমাদের কাছে আসব: হামাস

    আমরা অশেষ রকেট ও সেনা নিয়ে তোমাদের কাছে আসব: হামাস

    ডিসেম্বর ১৬, ২০২২ ১২:৫৫

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ৩৫ তম প্রতিষ্ঠা-বার্ষিকীর বিশাল জনসমাবেশে দখলদার ইসরাইলের প্রতি প্রকাশ্য সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে।

  • ইসরাইল নামক ক্যান্সার টিউমারে অস্ত্রোপচার করব: ইরানি রাষ্ট্রদূত

    ইসরাইল নামক ক্যান্সার টিউমারে অস্ত্রোপচার করব: ইরানি রাষ্ট্রদূত

    ডিসেম্বর ১৫, ২০২২ ১৭:৪৩

    আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সার টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হবে। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

  • ইয়েমেন অভিমুখী আরো দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট

    ইয়েমেন অভিমুখী আরো দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট

    ডিসেম্বর ১৫, ২০২২ ১০:৩৫

    ইয়েমেন অভিমুখী জ্বালানি তেলবাহী আরো দুটি জাহাজ আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাহাজ দুটি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদাইদা সমুদ্র বন্দরে যাচ্ছিল।

  • ইয়েমেনে শিশুদের ভয়াবহ চিত্র উঠে এসেছে ইউনিসেফের প্রতিবেদন

    ইয়েমেনে শিশুদের ভয়াবহ চিত্র উঠে এসেছে ইউনিসেফের প্রতিবেদন

    ডিসেম্বর ১৪, ২০২২ ১৩:২৫

    প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জোটের সামরিক আগ্রাসনের কারণে শিশুরা এখনো হতাহতের প্রথম সারিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি ইয়েমেনি শিশু হতাহত হয়েছে। এদের মধ্যে ৩৭৭৪ জন নিহত এবং ৭২৪৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে আরো বেশি হতে পারে।