-
সিরিয়ার ওপর আবার আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
জানুয়ারি ১৩, ২০২১ ০৮:৪৮সিরিয়ার উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরাইল আবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায় নি।
-
আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত; আমেরিকার নিন্দা করলো হিজবুল্লাহ
জানুয়ারি ১২, ২০২১ ১৫:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
তুরস্ক আরও এস-৪০০ কিনবে, তবে শর্ত আছে
জানুয়ারি ১২, ২০২১ ১৪:৩১মার্কিন বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে আরও এস-৪০০ কিনতে প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তবে এবার নতুন শর্ত দিয়েছে আঙ্কারা।
-
যে কারণে ইরাকের জনপ্রিয় হাশদ আশ শাবির প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন
জানুয়ারি ১১, ২০২১ ১৫:২০মার্কিন অর্থ-মন্ত্রণালয় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির প্রধান ফালাহ আল ফাইজকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মানবাধিকার বিষয়ে বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।
-
আমেরিকাকে জবাব দেয়ার অধিকার আছে: হুথি আন্দোলন
জানুয়ারি ১১, ২০২১ ১৫:১৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা যদি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে তাহলে মার্কিন এই পদক্ষেপের জবাব দেয়ার অধিকার তাদের আছে। হুথি বলেছে, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দেবে।
-
মার্কিন নিষেধাজ্ঞা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: হাশদ আশ-শাবির প্রধান
জানুয়ারি ১১, ২০২১ ১০:২৩ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির চেয়ারম্যান বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, নিষেধাজ্ঞার মতো এই নিন্দনীয় পদক্ষেপ নিয়ে আমেরিকা ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।
-
দোহা সফরে হামাস নেতা হানিয়া; সাক্ষাৎ করলেন কাতারের আমিরের সঙ্গে
জানুয়ারি ১১, ২০২১ ০৩:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া দোহা সফরে গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল (রোববার) দোহায় কাতারের আমিরের প্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
-
ইরানে নয়া ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবরে ইসরাইলিরা আতঙ্কে
জানুয়ারি ১০, ২০২১ ১৭:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করার পর দখলদার ইসরাইলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরাইলি গণমাধ্যম ‘ওয়ালানিউজ’ ইরানের ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবর ও ভিডিও প্রকাশ করার পর ইসরাইলিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
-
‘আমেরিকা ৪ বছর লেবাননে ক্যাপিটল ভবনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছে’
জানুয়ারি ১০, ২০২১ ০২:৫৭আমেরিকার ক্যাপিটল ভবনে গত বুধবার যে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে সেরকম ঘটনা লেবাননে ঘটানোর জন্য মার্কিন সরকার গত চার বছর ধরে চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
রাকা প্রদেশের গ্রামে গোলাবর্ষণ করলো তুর্কি সেনারা
জানুয়ারি ০৮, ২০২১ ০৬:২২সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।