-
ক্ষীণ হয়ে আসছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা
জুন ১৯, ২০২০ ১৩:০৪যতো দিন যাচ্ছে ততোই ক্ষীণ হচ্ছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা। দেশের হজ সংশ্লিষ্টরা বলছেন, সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু মিলছে না কোন সদুত্তর। তবে ইতিবাচক কোন সিদ্ধান্ত হলে, পরিস্থিতি বিবেচনা করে মুসল্লি পাঠানোর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।#
-
আবারো তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরাক, সেনা প্রত্যাহারের দাবি
জুন ১৯, ২০২০ ০৪:১৯ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজকে আবারো তলব করেছে বাগদাদ সরকার। ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে সামরিক অভিযান চালানোর প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরাকের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বাগদাদ।
-
তুরস্কে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত
জুন ১৮, ২০২০ ১১:৩৪তুরস্কের শিরনাক প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। গতরাতে ইরাক সীমান্তবর্তী এ প্রদেশের সালুবি এলাকায় বিস্ফোরণ ঘটে বলে আজ (বৃহস্পতিবার) বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
-
বাগদাদের ক্ষোভ সত্ত্বেও তুরস্ক স্পেশাল ফোর্স পাঠিয়েছে ইরাকে
জুন ১৮, ২০২০ ০৮:১৯তুরস্ক জানিয়েছে, উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযানের জন্য স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। ইরাকের ভূখণ্ডে তুর্কি সেনাদের তৎপরতার বিরুদ্ধে বাগদাদ বারবার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও আঙ্কারা এই পদক্ষেপ নিল।
-
সিরিয়ার প্রেসিডেন্টের স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা
জুন ১৮, ২০২০ ০৭:৫৪যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে আরব এ দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দামেস্কে সরকার একের পর এক বিজয় অর্জন করছে তখন ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করল।
-
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা: ইরাকি গণমাধ্যম
জুন ১৮, ২০২০ ০৬:৩৪ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইরাকি গণমাধ্যম। ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়ে বলেছে, আজ (বৃহস্পতিবার) ভোররাতে এই রকেট হামলা হয়।
-
মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: সাইয়্যেদ নাসরুল্লাহ
জুন ১৭, ২০২০ ০২:৫৬ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার্থে আমেরিকা যেসব ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য লেবাননের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
ইরাকে তুর্কি বিমান হামলা: তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করল বাগদাদ
জুন ১৭, ২০২০ ০২:১০ইরাকের কুর্দি অধ্যুষিত কয়েকটি এলাকায় তুরস্কের বিমান হামলার প্রতিবাদে বাগদাদে নিযুক্তি তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাগদাদ ওই হামলাকে ইরাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
-
বাহরাইনিদের ওপর রাজকীয় জুলুম! এক দিনে ২ জনের ফাঁসির হুকুম!
জুন ১৬, ২০২০ ১৫:৪১বাহরাইনে ধর্মীয় বৈষম্য ও অবিচারের এবং অন্যায্য দমন-পীড়নের বিরুদ্ধে কথা বলায় দেশটির দুই প্রতিবাদী যুবককে একই দিনে মৃত্যুদণ্ড দিয়েছে সেখানকার রাজতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট!
-
ইয়েমেনের সানায় সৌদি জোটের বিমান হামলা: নিহত ১৬
জুন ১৬, ২০২০ ১৪:০২দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।