-
মার্কিন চাপ সত্ত্বেও ইরান থেকেই বিদ্যুৎ-গ্যাস আমদানি করতে হবে ইরাককে: সাবেক মন্ত্রী
মে ১৬, ২০২০ ১৩:৩৮ইরাকের সাবেক বিদ্যুৎমন্ত্রী বলেছেন, বিকল্প ব্যবস্থা বাস্তবায়ন না করা পর্যন্ত আগামী কয়েক বছর প্রতিবেশী ইরানই হবে ইরাকের জন্য প্রধান জ্বালানি সরবরাহকারী। ইরাক বিষয়ে আটলান্টিক কাউন্সিলের পরিচালক আব্বাস কাদিমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক বিদ্যুৎমন্ত্রী লুইয়া আল খাতিব এ মন্তব্য করেন।
-
আর্থিক সংকটে হাদি সরকারের লোকজনকে ইয়েমেনে ফিরে যেতে বলছে সৌদি আরব
মে ১৬, ২০২০ ১২:২৬করোনাভাইরাসের মহামারীর মধ্যে দীর্ঘ লকডাউনের কারণে সৌদি আরব মারাত্মকভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় দেশটিতে আশ্রয় নেয়া ইয়েমেনের পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানুসর হাদি সরকারের কর্মকর্তাদেরকে দেশে ফিরে যাওয়ার কথা বলেছে রিয়াদ। এসমস্ত কর্মকর্তাকে সৌদি আরব এতদিন যে অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছিল তাও বন্ধ করে দেবে বলে জানিয়েছে।
-
ইসরাইলের সঙ্গে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছেন জর্ডানের রাজা
মে ১৬, ২০২০ ১২:০৭জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরণের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গেই এ সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
-
বায়তুল মুকাদ্দাসের জন্যই জেনারেল সোলাইমানি শহীদ হয়েছেন: হামাস কমান্ডার
মে ১৬, ২০২০ ১১:৩৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী কমান্ডার ইসমাইল রেজওয়ান বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার হরণ করা যাবে না। হয়তো সময় পার হতে থাকবে, দখলদারি তৎপরতার হয়তো আরও বাড়বে কিন্তু ফিলিস্তিনিরা তাদের এ পবিত্র অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না।
-
সৌদি টেলিভিশন চ্যানেলের অফিস বন্ধের আহ্বান জানালো ইরাকি সংসদ
মে ১৫, ২০২০ ১৫:১৭ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সাবেক সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসকে অবমাননার জন্য সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলের অফিস বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ।
-
হাদিপন্থীদের কৌশলগত অবস্থান দখল করেছে ইয়েমেনি সেনারা
মে ১৫, ২০২০ ১৪:০৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গেরিলারা এবং তাদের অনুগত সামরিক বাহিনী সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ভাড়াটে সন্ত্রাসীদের কাছ থেকে কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে।
-
আজ নাকাবা দিবস: ফিলিস্তিন দখলের বর্ষপূর্তি, চলছে বিক্ষোভ
মে ১৫, ২০২০ ১০:১৮অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে আজ (শুক্রবার) নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।
-
মার্কিন সহযোগিতার কথা স্বীকার করলো সিরিয়ার দায়েশ
মে ১৫, ২০২০ ০৯:০৪সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আত-তানফ সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাওয়ার কথা স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক দায়েশের কয়েকজন সন্ত্রাসী একথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, আত-তানফ ঘাঁটি ব্যবহার করে তারা বহু সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে।
-
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক
মে ১৫, ২০২০ ০৫:১৬তুরস্ক বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে তারা বেশ ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ চলে এসেছে। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
-
করোনার মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট
মে ১৫, ২০২০ ০৩:২৮প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরবজোট। ইয়েমেনে কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।