পশ্চিম এশিয়া
  • পুরো পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন নেতানিয়াহু

    পুরো পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন নেতানিয়াহু

    জানুয়ারি ২২, ২০২০ ১৫:০৪

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তিনি জর্দান উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে একীভূত করে নেবেন।

  • লেবাননে নতুন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী দিয়াব

    লেবাননে নতুন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী দিয়াব

    জানুয়ারি ২২, ২০২০ ১১:০৭

    লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণ বিশেষ করে সাম্প্রতিক বিক্ষোভে যে সমস্ত মানুষ অংশ নিয়েছেন তাদের দাবি মেটানোর সর্বাত্মক চেষ্টা করবে নতুন এই মন্ত্রিসভা।

  • ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা

    ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা

    জানুয়ারি ২১, ২০২০ ০৯:০৫

    ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তায় ঘেরা গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

  • হেমেইমিম ঘাঁটিতে ড্রোন হামলা ঠেকিয়ে দিল রাশিয়া

    হেমেইমিম ঘাঁটিতে ড্রোন হামলা ঠেকিয়ে দিল রাশিয়া

    জানুয়ারি ২০, ২০২০ ১২:২৪

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এসব ড্রোন জঙ্গি গোষ্ঠীগুলো পাঠিয়েছিল।

  • ইরানি আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে পারস্য উপসাগরীয় দেশগুলো

    ইরানি আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে পারস্য উপসাগরীয় দেশগুলো

    জানুয়ারি ১৯, ২০২০ ১৬:৩৭

    কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরাক ও ইরানের আকাশসীমা দিয়ে তাদের বিমান চলাচল অব্যাহত রেখেছে। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যকার সামরিক সংঘাতে মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে ইরান ও ইরাকের আকাশসীমা দিয়ে বিমান চলাচল নিয়ে এক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করল ইরাক

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করল ইরাক

    জানুয়ারি ১৯, ২০২০ ১৫:৪৩

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম। গতকাল (শনিবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেন।

  • ফিলিস্তিন এখনও আমাদের প্রধান ইস্যু: সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

    ফিলিস্তিন এখনও আমাদের প্রধান ইস্যু: সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

    জানুয়ারি ১৯, ২০২০ ১৪:১৪

    সিরিয়ার  উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনও প্রধান ইস্যু এবং ভবিষ্যতেও এ নীতি অক্ষুন্ন থাকবে। তিনি আজ (রোববার) দামেস্কে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আমেরিকা থেকে কাতারে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আমেরিকা থেকে কাতারে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

    জানুয়ারি ১৯, ২০২০ ০৮:০৫

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য আলোচনা করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাতার সফরে গেছেন। দোহা পৌঁছে এরইমধ্যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে বৈঠক করেছেন।

  • হুথিদের হামলায় সৌদি সমর্থিত ৬০ ভাড়াটে সেনা নিহত

    হুথিদের হামলায় সৌদি সমর্থিত ৬০ ভাড়াটে সেনা নিহত

    জানুয়ারি ১৯, ২০২০ ০৬:৩৯

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায় নি।