-
মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়: হিজবুল্লাহ
জানুয়ারি ১২, ২০২০ ২১:২২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে তার প্রত্যেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকাকে সেই বার্তা দিয়েছে।
-
শোক জানাতে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; নয়া সুলতানের সঙ্গে বৈঠক
জানুয়ারি ১২, ২০২০ ১৪:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (রোববার) মাস্কাটে ওমানের নয়া সুলতান হেইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ভিডিও প্রকাশ
জানুয়ারি ১২, ২০২০ ১৪:২৯ইরাকের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ৮ জানুয়ারি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার ক্ষয়ক্ষতি তুলে ধরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন সর্বপ্রথম ভিডিও প্রকাশ করেছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
হামলা ঠেকাতে মার্কিন ব্যর্থতা; ইরানের সামনে ইসরাইল এখন অনিরাপদ: দেবকাফাইল
জানুয়ারি ১১, ২০২০ ১৬:১১ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ ওয়েবসাইট ‘দেবকাফাইল’-বলেছে, সম্প্রতি ইরাকের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদ এবং ইরবিলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালিয়েছে, মার্কিন সামরিক বাহিনী তা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর এই আশঙ্কা জোরদার হয়েছে যে, ইসরাইল এখন আর নিরাপদ নয়। কারণ ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমেরিকার মডেলের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছে।
-
ওমানের নয়া সুলতান হলেন হাইথাম বিন তারিক
জানুয়ারি ১১, ২০২০ ১৪:৪৫ওমানের নয়া সুলতান হিসেবে আজ (শনিবার) শপথ নিয়েছেন হাইতাম বিন তারিক আল সাঈদ। তিনি মরহুম কাবুস বিন সাঈদের চাচাতো ভাই এবং দেশটির সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
-
মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে থাকলে তারা নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ
জানুয়ারি ১১, ২০২০ ০৯:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস বলেছেন, মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না। ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর হিজবুল্লাহ নেতা এ কথা বললেন।
-
সুলতান কাবুসের মৃত্যু: ওমানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
জানুয়ারি ১১, ২০২০ ০৬:৩৩ওমানের সুলতান কাবুস বিন সাঈদ মারা গেছেন। দেশটির সরকারি টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার স্থগিত রেখে জানিয়েছে, দীর্ঘ রোগভোগের পর সুলতান কাবুস শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
-
রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান করুন: আয়াতুল্লাহ সিস্তানি
জানুয়ারি ১১, ২০২০ ০৪:০৭ইরাকের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি।গতকাল (শুক্রবার) তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান যা কারবালার জুমার নামাজের খুতবায় পড়ে শোনানো হয়।
-
মার্কিন সেনা প্রত্যাহারের ব্যবস্থা করুক আমেরিকা: ইরাকের দাবি
জানুয়ারি ১০, ২০২০ ১৯:২৭ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পথ বের করার জন্য বাগদাদে একটি প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়া-ইরাক সীমান্তে ইসরাইলি হামলা: হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত
জানুয়ারি ১০, ২০২০ ১৫:৩৯ইহুদিবাদী ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন। ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইল বিমান হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যেসব সংগঠন সক্রিয়ভাবে লড়াই করেছে হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।