-
আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মোদি, হুররিয়াতের নিন্দা
আগস্ট ২৫, ২০১৯ ০৪:৫০সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আবু ধাবিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোদীকে এই সম্মাননা প্রদান করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
-
বৈরুতের আকাশে ২ ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ
আগস্ট ২৫, ২০১৯ ০৪:৪৯লেবাননের রাজধানী বৈরুতের আকাশে ইহুদিবাদী ইসরাইলের দু’টি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আজ (রোববার) ভোরে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ খবর জানিয়ে বলেছে, দক্ষিণ বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড়তে থাকা ড্রোনগুলো রকেট নিক্ষেপ করে ভূপাতিত করা হয়েছে।
-
‘ইরাকে আইএস’র পুনরুত্থান ঘটাতে চায় আমেরিকা ও ইসরাইল’
আগস্ট ২৫, ২০১৯ ০৪:২০ইরাকের একটি প্রতিরোধ আন্দোলন বলেছে, দেশটির সরকার-পন্থি হাশদ আশ-শাবি বাহিনীর ঘাঁটিতে সাম্প্রতিক ইসরাইলি হামলা প্রমাণ করে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের পুনরুত্থান ঘটাতে চায়। ‘কাতায়িব হিজবুল্লাহ’ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ মুহ্য়ি লেবাননের আল-আহেদ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
-
আবার দামেস্কের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়ার সেনাবাহিনী
আগস্ট ২৫, ২০১৯ ০১:৫৯সিরিয়ার রাজধানী দামেস্কের আকাশে ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার রাতে দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এসব ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়া হয়।
-
ইসরাইলকে কঠোর জবাব দেয়ার হুমকি দিল ইরাক
আগস্ট ২৪, ২০১৯ ০৯:৩৩ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আাশ-শাবির ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে যদি প্রমাণিত হয় যে, এতে ইহুদিবাদী ইসরাইল জড়িত তাহলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। নূরি আল-মালিকি হচ্ছেন ইসলামী দাওয়া পার্টির মহাসচিব ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
-
ইরাকে হাশ্দ আশ শাবি'র অস্ত্রাগারে হামলার বিরুদ্ধে বিক্ষোভ
আগস্ট ২৪, ২০১৯ ০৮:২৪ইরাকের আল-আনবার প্রদেশের রামাদি শহরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইরাকের জনপ্রিয় গণস্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবি'র বিভিন্ন স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
-
সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের হামলা; ক্ষয়ক্ষতির দাবি
আগস্ট ২৪, ২০১৯ ০৭:৫৯ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ইউনিট আজও সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজকের হামলায় একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
-
ইরাকের অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরাইল: নিউ ইয়র্ক টাইমস
আগস্ট ২৪, ২০১৯ ০২:৫০ইহুদিবাদী ইসরাইল সাম্প্রতিক সময়ে ইরাকের সন্ত্রাস-বিরোধী বাহিনীর ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে। দু’জন পদস্থ মার্কিন কর্মকর্তা দৈনিকটিকে জানিয়েছেন, ইরাকে দু’টি অস্ত্রের গুদামে এ হামলা চালানো হয়েছে। ‘সিরিয়ায় অস্ত্র সরবরাহের’ কাজে এসব অস্ত্রাগার ব্যবহৃত হয় বলে অভিযোগ তুলে তেল আবিব ওইসব হামলা চালিয়েছে।
-
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইয়েমেনি ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ
আগস্ট ২৩, ২০১৯ ১৪:৪৯মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের উপর নির্ভর করার পরও সৌদি আরব ইয়েমেনে ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ড্রোন হামলায় এখন সৌদি সেনাদের নৈতিক মনোবল অনেকটা ভেঙে গেছে। সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে।
-
এটাই আমেরিকার প্রতি শেষ ওয়ার্নিং: ইরাকের হিজবুল্লাহ
আগস্ট ২৩, ২০১৯ ১১:৫০ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস বলেছে, ইরাকে অবস্থিত সব মার্কিন ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির অস্ত্র গুদামে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ব্রিগেডস এ কথা বলল।