-
আন্তর্জাতিক কমিটির মাধ্যমে হজ্ব পরিচালনার দাবি প্রত্যাখ্যান করল সৌদি
জুলাই ৩০, ২০১৯ ১৫:৩৪আন্তর্জাতিক কমিটি গঠনের মাধ্যমে হজ্ব পরিচালনার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার।
-
পারস্য উপসাগরের নিরাপত্তা পরিকল্পনা পেশ করল রাশিয়া
জুলাই ৩০, ২০১৯ ১৪:০৩পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে একটি পরিকল্পনা পেশ করেছে রাশিয়া। কৌশলগত এ অঞ্চলে যখন নানামুখী উত্তেজনা বিরাজ করছে তখন মস্কো এ পরিকল্পনা পেশ করল।
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলায় বহু সৌদি সেনা নিহত
জুলাই ২৯, ২০১৯ ১৭:০১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে হামলা চালিয়েছে। হামলায় সৌদি আরব এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা নিহত হয়েছে।
-
হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে বালির বাধ দিচ্ছে ইসরাইল
জুলাই ২৯, ২০১৯ ১৬:১৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত বেড়ার কাছে বালির বাধ নির্মাণ করছে ইসরাইলের সাউদার্ন কমান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিট।
-
বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া ছাড়তে হবে: ওয়ালিদ আল মোয়াল্লেম
জুলাই ২৯, ২০১৯ ১৫:১৪সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, তার দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করা বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া ছাড়তে হবে।
-
স্বীকৃতি পেতে শেষ পর্যন্ত ঘুষের আশ্রয় নিচ্ছে ইসরাইল: কিন্তু কেন এ ব্যর্থতা?
জুলাই ২৯, ২০১৯ ১৩:০৪আমেরিকা তেলআবিব থেকে তাদের দূতাবাস বায়তুল মোকাদ্দাসে স্থানান্তর করার পর ১৫ মাস পেরিয়ে গেছে। বায়তুল মোকাদ্দাসকে রাজধানীতে পরিণত করার ষড়যন্ত্রের ব্যর্থতা ঠেকানোর জন্য দখলদার ইসরাইল বিভিন্ন কৌশল অবলম্বন করেছে।
-
সৌদি রাজার ভাই প্রিন্স বন্দর মারা গেছেন
জুলাই ২৯, ২০১৯ ১২:৫০সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজের বড়ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আলে সৌদ মারা গেছেন। সৌদি রাজদরবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় প্রিন্স বন্দরের বয়স হয়েছিল ৯৬ বছর।
-
বাহরাইনে ২ রাজবন্দির ফাঁসি: বিক্ষোভ চলছে, ইরানের প্রতিবাদ
জুলাই ২৮, ২০১৯ ১৪:৫১জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতার পরও বাহরাইনের দুই রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজ তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ফাঁসি কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
সৌদি আরবের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ইয়েমেনি ড্রোনের হামলা
জুলাই ২৮, ২০১৯ ১২:১১সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্রপীড়িত ইয়েমেনে যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
-
ইসরাইলের সন্ত্রাসবাদের মুখে তুরস্ক চুপ থাকবে না: এরদোগান
জুলাই ২৮, ২০১৯ ১১:৩৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে সন্ত্রাসবাদ শুরু করেছে সে বিষয়ে তুরস্ক চুপ থাকবে না। তিনি আরো বলেছেন, ইসরাইলকে যারাই সমর্থন দেবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আংকারা।