-
প্রতিরোধকামী শক্তিগুলো আরো শক্তিশালী হচ্ছে: সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৭, ২০১৯ ১৪:৩৪মধ্যপ্রাচ্যে ইসলামি প্রতিরোধকামী শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি প্রমাণিত হয়েছে এবং তারা আরো শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী ফয়সাল আল মিকদাদ।
-
আবারো শিশু হত্যাকারীর কালো তালিকায় সৌদি আরব
জুলাই ২৭, ২০১৯ ১৩:১০দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব ও তার মিত্রদেরকে টানা তৃতীয় বছরের মতো শিশু হত্যাকারী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। একইসঙ্গে এ তালিকায় ঠাঁই হয়েছে ইহুদিবাদী ইসরাইলের।
-
ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি বাতিল করলেন মাহমুদ আব্বাস
জুলাই ২৬, ২০১৯ ১৪:০৭ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত করা সব চুক্তি বাতিল করেছেন। জেরুজালেম আল-কুদস নগরীর উপকণ্ঠে ইসরাইল বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।
-
ইয়েমেন বিরোধী যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমেরিকা: আনসারুল্লাহ
জুলাই ২৬, ২০১৯ ১২:০৬ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা কেবল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রই যোগাচ্ছে না বরং দেশটির বিরুদ্ধে চলমান নির্মম যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
-
ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করে আইন লঙ্ঘন করছে ইসরাইল: জাতিসংঘ
জুলাই ২৬, ২০১৯ ০২:৩২জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের হাতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সহায়সম্বল ধ্বংস করার ইসরাইলি নীতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
-
‘সৌদি আরবের জন্য আরো বেদনাদায়ক সময় অপেক্ষা করছে’
জুলাই ২৫, ২০১৯ ১৬:১৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের একটি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বিমানবন্দরের হ্যাঙ্গারে চালানো হামলায় অন্তত এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
-
মৃত্যুর গুজব: জনসমক্ষে এলেন এরদোগান
জুলাই ২৫, ২০১৯ ১৪:৩২নানা জল্পনার অবসান ঘটিয়ে এক সপ্তাহ পর আজ (বৃহস্পতিবার) আবার প্রকাশ্যে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কয়েকটি আরব ও ইসরাইলি পত্রিকায় গুজব ছড়ানো হয়েছিল যে, তুর্কি প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন।
-
গোলান ফেরত নেয়ার বিষয়টিই অগ্রাধিকার পাচ্ছে: সিরিয়া
জুলাই ২৪, ২০১৯ ১১:২৮জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অধিকৃত গোলান মালভূমি ফেরত নেয়ার বিষয়টিকেই তার দেশ এখন অগ্রাধিকার দিচ্ছে। এজন্য সম্ভাব্য সব বৈধ পন্থা অবলম্বন করা হবে বলে তিনি জানান।
-
সিরিয়ার কৌশলগত এলাকায় ইসরাইলি হামলা; কিছু ক্ষয়ক্ষতি
জুলাই ২৪, ২০১৯ ০৭:১১ইহুদিবাদী ইসরাইল আজ আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে। আজ ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা সানা জানিয়েছে।
-
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা
জুলাই ২৩, ২০১৯ ১৩:১১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন হামলা চালায়।