প্রতিরোধকামী শক্তিগুলো আরো শক্তিশালী হচ্ছে: সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী
-
সিরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী ফয়সাল আল মেকদাদ।
মধ্যপ্রাচ্যে ইসলামি প্রতিরোধকামী শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি প্রমাণিত হয়েছে এবং তারা আরো শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী ফয়সাল আল মিকদাদ।
আজ (শনিবার) উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়া জনগণের ওপর আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো এবং ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেয়া সব যুদ্ধ দামেস্কের নেতৃত্বে লেবাননের হিজবুল্লাহসহ সব প্রতিরোধকামী শক্তিগুলো মোকাবিলা করে আসছে। তিনি বলেন, শত্রুদের চাপিয়ে দেয়া সব ধরনের যুদ্ধ এবং এর পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রতিরোধকামী শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি প্রমাণিত হয়েছে।
উপপরাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, প্রতিরোধকামী শক্তিগুলো দিনদিন শক্তিশালী হচ্ছে। সিরিয়া ও লেবাননে যুদ্ধের অভিজ্ঞতা এবং ইরানের বিরুদ্ধে পাশ্চ্যাত্যসহ আমেরিকার নানা ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে প্রতিরোধকামী শক্তিগুলোর শক্তিমত্তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, প্রতিরোধকামী শক্তিগুলোর ঐক্যের ফলে বিশ্বের জাতিগুলোর ওপর আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে তাদের সম্পদ লুট করার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।