-
লেবানন কখনোই ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' মেনে নেবে না: হিজবুল্লাহ
জুলাই ২৩, ২০১৯ ১২:০৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ফিলিস্তিনি সংকট নিরসনের লক্ষ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের কথিত শান্তি পরিকল্পনা " ডিল অব দ্যা সেঞ্চুরি"র সঙ্গে কখনোই যোগ দেবে না লেবানন।
-
আল-আকসায় সৌদি প্রতিনিধির মুখে ফিলিস্তিনিদের থুতু (ভিডিও)
জুলাই ২৩, ২০১৯ ১১:৫১ফিলিস্তিনিরা পবিত্র মসজিদুল আকসা থেকে চরম অপমান করে আরব সাংবাদিক প্রতিনিধি দলের সৌদি নাগরিক মুহাম্মাদ সৌদকে বের করে দিয়েছেন। এ সময় উত্তেজিত ফিলিস্তিনিরা হাতের কাছে যা পেয়েছেন তাই তার দিকে ছুড়ে মেরেছেন। কোনো কোনো ফিলিস্তিনি তার মুখে থুতুও ছুড়ে মারেন।
-
ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে যুদ্ধাপরাধ করেছে ইসরাইল: হিজবুল্লাহ
জুলাই ২৩, ২০১৯ ০৬:৪৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহ সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমেরিকা ও কয়েকটি আরব দেশের ষড়যন্ত্রের ফল হচ্ছে এই ধ্বংসযজ্ঞ।
-
ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে ইসরাইল; আন্তর্জাতিক সহযোগিতা কামনা
জুলাই ২২, ২০১৯ ১৯:৫৫অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে গোটা বিশ্ব নীরব রয়েছে। তাদের এই নিরবতা ইহুদিবাদীদেরকে অপরাধ করার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করেছে। অবিলম্বে ধ্বংসযজ্ঞ থামাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে স্বশাসন কর্তৃপক্ষ।
-
ইদলিবে হামলার কথা নাকচ করল রাশিয়া
জুলাই ২২, ২০১৯ ১৭:৫৬সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি শহরে বিমান হামলা চালানোর কথা নাকচ করেছে রাশিয়া।
-
আমেরিকা নিষেধাজ্ঞা দিলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে: তুরস্ক
জুলাই ২২, ২০১৯ ১৭:০৭রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে আমেরিকা যদি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আংকারাও পাল্টা ব্যবস্থা নেবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তুর্কি গণমাধ্যম টিজিআরটি হাবেরকে আজ (সোমবার) দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক
জুলাই ২২, ২০১৯ ১৩:৩৫সিরিয়ার ভেতরে মার্কিন পরিকল্পনায় ‘নিরাপদ অঞ্চল’ গঠন করা না হলে আরব এ দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।
-
সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা; আকাশেই ধ্বংস
জুলাই ২২, ২০১৯ ০৮:১৩সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে আজও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল আল-আখবারিয়া বলেছে, মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে সিরিয়ার সেনাবাহিনী।
-
ইরানে পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দল; নেতৃত্ব দিচ্ছেন সালিহ আরোরি
জুলাই ২১, ২০১৯ ০৩:৫৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালিহ আরোরি’র নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন। প্রতিনিধি দলটি গতকাল (শনিবার) তেহরানে পৌঁছেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
-
এটি ক্ষমার অযোগ্য পাপ: আল-ওয়েফাক
জুলাই ২০, ২০১৯ ১৫:০৮ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠকের তীব্র নিন্দা করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক। জোট এ বৈঠককে ‘অত্যন্ত লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য পাপ’ বলে মন্তব্য করেছে।