সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i72163-সিরিয়ায়_সামরিক_অভিযান_চালানোর_হুমকি_দিল_তুরস্ক
সিরিয়ার ভেতরে মার্কিন পরিকল্পনায় ‘নিরাপদ অঞ্চল’ গঠন করা না হলে আরব এ দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৯ ১৩:৩৫ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

সিরিয়ার ভেতরে মার্কিন পরিকল্পনায় ‘নিরাপদ অঞ্চল’ গঠন করা না হলে আরব এ দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তুর্কি গণমাধ্যম টিজিআরটি হাবেরকে আজ (সোমবার) দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “যদি নিরাপদ অঞ্চল গঠন করা না হয় এবং আমাদের দেশের জন্য হুমকি বাড়তেই থাকে তাহলে আমরা ফোরাত নদীর পূর্ব উপকূলে অভিযান চালাব।”  

কুর্দি ওয়াইপিজি গেরিলা

ফোরাত নদীর এ এলাকায় মার্কিন সমর্থিত ওয়াইপিজি কুর্দি গেরিলারা তৎপর রয়েছে যাদেরকে তুরস্ক শত্রু হিসেবে চিহ্নিত করে। ওয়াইপিজি-কে তুরস্কে নিষিদ্ধ পিকেকে গেরিলা গোষ্ঠীর শাখা মনে করে আংকারা। ফোরাত নদীর পূর্ব এলাকায় কুর্দি গেরিলাদের পাশাপাশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে রাশিয়া বলছে, এ ধরনের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে হলে সিরিয়া সরকারের অনুমতি নিতে হবে।

সিরিয়ায় মোতায়েন ২০০০ মার্কিন সেনা ফেরত নেয়ার বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ওয়াশিংটন তা বাস্তবায়ন করে নি। তুরস্ক মনে করে, ফোরাত নদীর পূর্ব তীরে কুর্দিদের স্থায়ী ঘাঁটি গড়ে দেয়ার কাজে সহযোগিতা করছে আমেরিকা ও তার মিত্ররা।#

পাার্সটুডে/এসআইবি/২২