পশ্চিম এশিয়া
  • ইসরাইলের সঙ্গে বৈঠক ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা: হামাস

    ইসরাইলের সঙ্গে বৈঠক ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা: হামাস

    জুলাই ২০, ২০১৯ ১৪:৩৬

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠক ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়।

  • মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিলেন সৌদি রাজা

    মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিলেন সৌদি রাজা

    জুলাই ২০, ২০১৯ ১৩:২৩

    সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ তার দেশে ৫০০ সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছেন। ইরান ও আমেরিকার মধ্যে যখন মারাত্মক উত্তেজনা চলছে তখন সৌদি রাজা এ অনুমোদন দিলেন।

  • ইরানের ওপর আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে: হিজবুল্লাহ

    ইরানের ওপর আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে: হিজবুল্লাহ

    জুলাই ২০, ২০১৯ ০৯:৩০

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন, ইরানের ওপর আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেছেন, সম্ভাব্য সে যুদ্ধ আমেরিকা শুরু করলেও তারা তা শেষ করতে পারবে না।

  • প্রকাশ্য বৈঠক করলেন ইসরাইল-বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা

    প্রকাশ্য বৈঠক করলেন ইসরাইল-বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা

    জুলাই ১৯, ২০১৯ ১৩:৪৯

    ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা। সম্প্রতি আমেরিকা সফরের সময় বাহরাইনের মন্ত্রী এ বৈঠক করেন। তেল আবিব ও মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো।

  • ইরানের সঙ্গে যুদ্ধ চাই না: সৌদি আরব

    ইরানের সঙ্গে যুদ্ধ চাই না: সৌদি আরব

    জুলাই ১৯, ২০১৯ ০৪:১২

    জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। সম্প্রতি ইরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে বলেও তিনি জানান। গতকাল (বৃহস্পতিবার) নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

  • মার্কিন মুদ্রা ডলার বয়কটের আহ্বান জানাল হামাস

    মার্কিন মুদ্রা ডলার বয়কটের আহ্বান জানাল হামাস

    জুলাই ১৮, ২০১৯ ১৫:৩১

    মার্কিন মুদ্রা ডলার বয়কটের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির প্রভাবশালী নেতা মূসা আবু মারজুক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

  • এফ-৩৫ না দিলে সম্পর্কের অপূরণীয় ক্ষতি হবে: তুরস্ক

    এফ-৩৫ না দিলে সম্পর্কের অপূরণীয় ক্ষতি হবে: তুরস্ক

    জুলাই ১৮, ২০১৯ ১২:৩৭

    এফ-৩৫ জঙ্গিবিমান কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আংকারা। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ বিমান না দেয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে ইসরাইল: তুরস্ক

    বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে ইসরাইল: তুরস্ক

    জুলাই ১৮, ২০১৯ ০৫:০৮

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এখন বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে এবং শহরটির ইসলামি পরিচিতি ও জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি গতকাল (বুধবার) সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে এ কথা বলেন।

  • রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক

    রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক

    জুলাই ১৭, ২০১৯ ১৬:৩১

    রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে দু পক্ষই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।