-
বাগদাদের একটি মসজিদে সন্ত্রাসী হামলা: নিহত ১০, আহত ৩০
জুন ২১, ২০১৯ ১৪:৩৯ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে আজ সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
-
ইয়েমেনি ড্রোন হামলায় বন্ধ হয়েছে জিজানের বিমানবন্দর
জুন ২১, ২০১৯ ১২:৩২ইয়েমেনি বাহিনীর পাল্টা ড্রোন হামলার মুখে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজান প্রদেশের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
-
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আইএইএ, ক্ষুব্ধ ইসরাইল
জুন ২০, ২০১৯ ১৫:৪৯আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এ ঘটনায় পচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইল।
-
ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি
জুন ২০, ২০১৯ ১২:৪৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি হয়েছে। হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মায়ারিভ এ খবর দিয়েছে।
-
সৌদি আরবের বিদ্যুত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন
জুন ২০, ২০১৯ ১০:১৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিদ্যুত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর সৌদি আরব প্রতিদিন যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জবাবে এ হামলা করেছে ইয়েমেনি সেনারা।
-
ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের কাছ আলাদা করতে পারবে না: হানিয়া
জুন ২০, ২০১৯ ০৩:৪১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, মার্কিন সরকারের কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ফিলিস্তিনিদেরকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা থেকে আলাদা করতে পারবে না। তিনি গতরাতে (বুধবার রাতে) গাজায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
খাশোগি হত্যাকাণ্ডে বিন সালমানের জড়িত থাকার প্রমাণ পেল জাতিসংঘ
জুন ২০, ২০১৯ ০১:৩৬সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার একজন মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, গত বছরের অক্টোবরে খাশোগির হত্যাকান্ডে বিন সালমানসহ অন্যান্য সিনিয়র সৌদি কর্মকর্তারা যে জড়িত ছিলেন সে ব্যাপারে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে।
-
ইরাকের তেলস্থাপনায় কাতিউশা রকেট দিয়ে হামলা
জুন ১৯, ২০১৯ ১৩:২৪ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসরাতে অজ্ঞাত ব্যক্তিরা কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। যে এলাকায় হামলা হয়েছে সেখানে আন্তর্জাতিক কয়েকটি তেল কোম্পানির প্রতিনিধির কার্যালয় রয়েছে।
-
আদালতে মুরসির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ
জুন ১৯, ২০১৯ ০১:১৮জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন (ওএইচসিএইচআর) আদালতে শুনানির সময় মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আকস্মিক মৃত্যুর ব্যাপারে ‘স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ’ তদন্তের আহ্বান জানিয়েছে।
-
তুরস্কের সঙ্গে সংঘাতে যেতে চায় না সিরিয়া: ওয়ালিদ আল মোয়াল্লেম
জুন ১৮, ২০১৯ ১৬:৫২সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, তার দেশ তুরস্কের সঙ্গে কোনো সামরিক সংঘাতে যেতে চায় না। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি বাহিনীর সঙ্গে সিরিয় বাহিনীর গুলি বিনিময়ের ঘটনার পর এ মন্তব্য করেন তিনি।