ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি
https://parstoday.ir/bn/news/west_asia-i71358-ইসরাইলি_সামরিক_ঘাঁটি_থেকে_আবারও_অস্ত্র_চুরি
ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি হয়েছে। হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মায়ারিভ এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৯ ১২:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি অস্ত্র
    ইসরাইলি অস্ত্র

ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি হয়েছে। হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মায়ারিভ এ খবর দিয়েছে।

পত্রিকাটি লিখেছে, ইহুদিবাদী ইসরাইলের 'বেকা আলারদান' সামরিক ঘাঁটি থেকে অস্ত্র চুরি যাওয়ার পর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

এর আগে গতমাসে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আল-জালিল সামরিক ঘাঁটি থেকে এম-সিক্সটিন মডেলের ৪৬টি রাইফেল চুরি গেছে।  আল-জালিল এলাকাটি ইহুদিবাদী ইসরাইলের উত্তরে অবস্থিত। এছাড়া কারমিয়িল ঘাঁটি থেকে ১৫ ধরণের বিভিন্ন অস্ত্র চুরি গেছে। চুরি যাওয়া অস্ত্রের মধ্যে মাত্র ৫টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিছু দিন আগে ইউরোপের একটি শহরে ইসরাইলি সামরিক বাহিনীর একটি সরকারি গাড়ি চুরি হয়েছে যেখানে একটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ ছিল। ওই ল্যাপটপে অনেক গোপন তথ্য ছিল বলে জানা গেছে।

ইহুদিবাদী গণমাধ্যমগুলোও ইউরোপে ইসরাইলি সামরিক বাহিনীর গাড়ি চুরি যাওয়ার ঘটনাকে  অত্যন্ত লজ্জাজনক হিসেবে অভিহিত করেছে।  

ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো থেকে এর আগেও অস্ত্র চুরি যাওয়ার বহু ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।