-
আমেরিকা সামরিক লড়াইয়ে পরাজিত হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে: হিজবুল্লাহ
এপ্রিল ২৮, ২০১৯ ১৩:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি লেবাননের নাবতিয়ে শহরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
-
আমেরিকা ও বাহরাইনের কূটনীতিককে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব!
এপ্রিল ২৮, ২০১৯ ১১:২১ইরাকের অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি প্রতিবেশি ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত এবং হস্তক্ষেপমূলক মন্তব্য করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা এবং বাহরাইনের কূটনীতিককে তলব করেছে।
-
ট্রাম্পের ‘শান্তি চুক্তি’ মানবে না ফিলিস্তিনিরা: হানিয়া
এপ্রিল ২৮, ২০১৯ ০২:০৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ‘শতাব্দির সেরা চুক্তি’ নামে বিতর্কিত যে শান্তি চুক্তির প্রস্তাব করেছেন ফিলিস্তিনের জনগণ কখনো তা মেনে নেবে না।
-
আলেপ্পোতে সন্ত্রাসীদের হামলায় ১৭ সিরিয় সৈন্য নিহত
এপ্রিল ২৭, ২০১৯ ১৩:৫৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ জন সরকারি সেনা নিহত হয়েছে।
-
সৌদিতে মৃত্যুদণ্ড দেয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জনই শিয়া
এপ্রিল ২৭, ২০১৯ ১৩:১০সৌদি আরবে কথিত সন্ত্রাসবাদের ধুয়া তুলে গত মঙ্গলবার গণভাবে যে ৩৭ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার মধ্যে ৩৩ ব্যক্তিই শিয়া মুসলমান। অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।
-
একদিনেই ১৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনি সেনারা
এপ্রিল ২৭, ২০১৯ ১০:২০ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা একদিনেই ১৭টি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আসির প্রদেশে হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি বর্বর আগ্রাসনের জবাবে হুথি সমর্থিত সেনারা এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
দায়েশ সন্ত্রাসী সরিয়ে নেয়ার সময় মার্কিন সেনাদের গুলিতে ইরাকি পুলিশ নিহত
এপ্রিল ২৭, ২০১৯ ০৮:৫৪ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সময় মার্কিন সেনাদের গুলিতে অন্তত একজন পুলিশ নিহত ও দুজন আহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ এ ঘটনা ঘটেছে।
-
দুবাইতে এক্সপো ২০২০-এ অংশ নেবে ইসরাইল; হামাসের হুঁশিয়ারি
এপ্রিল ২৭, ২০১৯ ০৫:৪৮সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ২০২০ সালে অনুষ্ঠেয় মেলায় অংশ নেবে ইহুদিবাদী ইসরাইল। এ খবর ফাঁস হওয়ার পর ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দুবাইতে এক্সপো ২০২০-এ অংশগ্রহণের জন্য ইসরাইলকে যে অনুমতি দেওয়া হয়েছে, তা বিপজ্জনক।
-
'ইরানের সহায়তায় সৌদি ও আমিরাতসহ উপসাগরীয় সব দেশ দখল করতে চেয়েছিল সাদ্দাম'
এপ্রিল ২৬, ২০১৯ ১৫:৪২ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের অস্তিত্বের জন্য ইরানের কাছে ঋণী, কারণ সাবেক ইরাকি ডিক্টেটর সাদ্দাম হোসেন ১৯৯০ সনে ওই দু'টি দেশে হামলা চালাতে ইরানের সাহায্য বা নীরবতা চাইলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছিল।
-
সৌদি ভাড়াটে সেনাদের সমাবেশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
এপ্রিল ২৬, ২০১৯ ১৩:৩৯সৌদি ভাড়াটে সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনি সেনারা। আর-রাবুয়া এলাকার রেকাবাতুস সাহনে এবং আলাব ক্রসিং পয়েন্টের সামনে সৌদি ভাড়াটে সেনারা সমবেত হলে ইয়েমেনি সেনারা ৫টি যিলযাল-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।