-
সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-রাশিয়া-তুরস্ক
এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৭ইরান, রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে পরিষ্কার ভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই দেশ তিনটি সিরিয়ায় বিরাজমান যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে।
-
ইসরাইলি চলচ্চিত্র উৎসব বর্জনের ডাক দিলেন ব্রিটিশ বোদ্ধারা
এপ্রিল ২৬, ২০১৯ ১০:৫৮ব্রিটেনের চলচ্চিত্র বোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের চলচ্চিত্র উৎসব ‘সিরেট’ বর্জনের আহ্বান জানিয়েছেন। এ উৎসবের আয়োজনকারীদের অন্যতম সহযোগী হলো তেলআবিব। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে এটি বর্জনের আহ্বান জানানো হয়েছে। আগামী মাসের ৭ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ উৎসব লন্ডন, ব্রিগটন এবং এডিনবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার শিশুরা প্রাণ হারাচ্ছে: উপ পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৬, ২০১৯ ০১:৪৯সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার শিশুরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। তিনি পাশ্চাত্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন সময় সিরিয়ার শিশুরা মারা যাচ্ছেন যখন তাদের দেশসহ গোটা আরব অঞ্চল জ্বালানী তেলের সাগরের উপর ভাসছে।
-
গণ মৃত্যুদণ্ডের নিন্দা করল হিজবুল্লাহ; আমেরিকাকে দোষারোপ
এপ্রিল ২৫, ২০১৯ ১০:১৭সৌদি আরবে মঙ্গলবার গণভাবে দেশটির যে ৩৭ নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে দলটি বলেছে, এ ঘটনার জন্য আমেরিকা কোনোভাবে দায় এড়াতে পারে না। আমেরিকা এই ঘৃণ্য অপরাধে সহযোগিতা করেছে বলেও হিজবুল্লাহ অভিযোগ করেছে।
-
আমেরিকা এফ-৩৫ না দিলে অন্য কোথাও দেখব: তুরস্ক
এপ্রিল ২৪, ২০১৯ ১৪:১১তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা যদি তার দেশকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ না করে তাহলে তারা অন্য কোনো দেশ থেকে এমন মানের বিমান সংগ্রহ করবে।
-
বিমান চলাচল: ৮ বছর পর কাতারকে অনুমতি দিল সিরিয়া
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:১৩সিরিয়া সরকার কাতারের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষকে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কাতার সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর দামেস্ক সরকার এই অনুমতি দেয়।
-
একদিনে ৩৭ জনের শিরোশ্ছেদ করল সৌদি আরব
এপ্রিল ২৪, ২০১৯ ০৭:৪০সৌদি আরবে একদিনে অন্তত ৩৭ জনের শিরোশ্ছেদ করা হয়েছে। গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার এই খবর জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে, এসব ব্যক্তি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল।
-
আমরা কোন দেশের তেল নেব তা আমেরিকা বলে দেবে কেন: তুরস্কের প্রশ্ন
এপ্রিল ২৪, ২০১৯ ০৭:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা ইরানের কাছ থেকে কেনা বন্ধ করে অন্য দেশ থেকে তেল নেয়ার যে প্রস্তাব দিয়েছে তা হাস্যকর। মঙ্গলবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
‘রিয়াদ এবং আবুধাবির কৌশলগত অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইয়েমেন’
এপ্রিল ২৩, ২০১৯ ১১:১৩ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, রিয়াদ এবং আবুধাবির কৌশলগত অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্রগুলোতে হামলার সক্ষমতা রয়েছে তাদের। ইয়েমেনের আল-মাসিরাহ চ্যানেলকে এ কথা বলেছেন আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি।
-
ফিলিস্তিনে ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করল ইসরাইল
এপ্রিল ২২, ২০১৯ ১৬:০৪ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। এ মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম (আ.), হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)'র মাজার।