-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন সৌদি ভাড়াটে নিহত
এপ্রিল ২২, ২০১৯ ০৭:২১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েকজন ভাড়াটে সেনা মারা গেছে। এ হামলায় আরো কয়েক ডজন ভাড়াটে সেনা আহত হয়েছে।
-
‘শতাব্দির সেরা চুক্তি’ প্রত্যাখ্যান করলেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা
এপ্রিল ২২, ২০১৯ ০২:৪০আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। মিশরের রাজধানী কায়রোয় রোববার আরব লীগের এক জরুরি বৈঠক থেকে মার্কিন সরকারের ‘শতাব্দির সেরা চুক্তি’ প্রত্যাখ্যান করেন।
-
সৌদি আরবের রিয়াদে পুলিশের গুলিতে নিহত ৪
এপ্রিল ২১, ২০১৯ ১৩:২৮সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে একটি থানার কাছে পুলিশের গুলিতে চার জন নিহত হয়েছে। সৌদি পুলিশের দাবি, নিহতরা হামলাকারী। সংঘর্ষের সময় তাদের মৃত্যু হয়েছে। তবে সংঘর্ষে সৌদি বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায় নি।
-
অর্থনীতির পুনরুজ্জীবন: আলোচনায় আসাদ ও রুশ উপ প্রধানমন্ত্রী
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৫সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল আসাদ এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। এর পাশাপাশি তারা সিরিয়ার নতুন সংবিধান তৈরির কমিটি নিয়েও আলাপ করেন। এ কমিটি সিরিয়ার নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।
-
প্রাণ হারানোর ভয়ে সৌদি রাষ্ট্রদূতের আমন্ত্রণ প্রত্যাখ্যান মানবাধিকারকর্মীর
এপ্রিল ২০, ২০১৯ ১৮:২৮সৌদি দূতাবাস ও কনস্যুলেটে ঢোকার পর সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা তা নিয়ে অনেক সৌদি নাগরিকই এখন আতঙ্কে ভোগেন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে টুকরো টুকরো করে হত্যার পর সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা এখন আর কোনো সৌদি কূটনৈতিক প্রতিষ্ঠানে ঢুকতে চান না।
-
নির্মম কায়দায় এক ফিলিস্তিনিকে হত্যা; খেলা বন্ধে স্টেডিয়ামে হানা
এপ্রিল ২০, ২০১৯ ১৪:৩০ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাতবরণ করেছেন। 'হোয়ারা' চেক পোস্টের কাছে তাকে হত্যা করা হয়।
-
এবার লিবিয়ার তেল সম্পদে মনোনিবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প
এপ্রিল ২০, ২০১৯ ০৮:০৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবিয়ার রাজধানী ত্রিপোলি অভিমুখী বাহিনীর কমান্ডার জেনারেল খলিফা হাফতারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি গত সোমবার সরাসরি হাফতারের সঙ্গে টেলিফোনে কথা বলে তার প্রতি সমর্থন ঘোষণা করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
-
গাজায় হামাসের অবস্থানে স্থল ও আকাশপথে হামলা চালাল ইসরাইল
এপ্রিল ২০, ২০১৯ ০৬:২৬অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামাসের অবস্থানগুলোতে কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী।
-
ইদলিব থেকে জঙ্গি নির্মূলের প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট আসাদ
এপ্রিল ২০, ২০১৯ ০৫:২২সিরিয়ার জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের চারপাশে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার স্থগিত আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
-
হিজবুল্লাহ দৈনিক এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে: ইসরাইলি কমান্ডার
এপ্রিল ১৯, ২০১৯ ১৬:৫২ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক বলেছেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইসরাইলি নিউজ সাইট 'ওয়ালা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।