পশ্চিম এশিয়া
  • 'ইউরোপের কয়েকটি সরকার মার্কিন শাসকদের মতই অসভ্য'

    'ইউরোপের কয়েকটি সরকার মার্কিন শাসকদের মতই অসভ্য'

    এপ্রিল ১৯, ২০১৯ ১৩:১৪

    ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের হাতে পরাজিত হওয়াতেই মার্কিন সরকার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে।  

  • ইয়েমেনে সৌদি জোটের আরও এক ড্রোন ধ্বংস

    ইয়েমেনে সৌদি জোটের আরও এক ড্রোন ধ্বংস

    এপ্রিল ১৯, ২০১৯ ১২:৪৯

    সৌদি জোটের আরও একটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনিরা। আজ (শুক্রবার) ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা করেছে, উত্তরাঞ্চলীয় সা'দা এলাকার আকাশে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

  • বিশ্বের যেখানে সন্ত্রাসবাদ সেখানেই ইসরাইলের হাত রয়েছে: হিজবুল্লাহ

    বিশ্বের যেখানে সন্ত্রাসবাদ সেখানেই ইসরাইলের হাত রয়েছে: হিজবুল্লাহ

    এপ্রিল ১৯, ২০১৯ ০৯:১১

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উৎস। বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদ সেখানেই ইসরাইলের হাত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকেই তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বৈরুতে ইমাম মাহদি (আ.) বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

  • ইয়েমেনে ট্রাম্পের বিচার শুরু

    ইয়েমেনে ট্রাম্পের বিচার শুরু

    এপ্রিল ১৯, ২০১৯ ০৪:১৪

    ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালিহ সামাদকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু হয়েছে।

  • জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল শিক্ষককে হত্যা

    জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল শিক্ষককে হত্যা

    এপ্রিল ১৯, ২০১৯ ০২:৪৬

    অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন বসতি স্থাপনকারী ইহুদিবাদী ট্রাক চাপা দিয়ে একজন ফিলিস্তিনি শিক্ষককে হত্যা করেছে। পশ্চিম তীরের বেথেলহাম শহরের দক্ষিণ-পূর্বে ‘তুকু’ বসতির কাছে গতকাল (বৃহস্পতিবার) এ পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে।

  • কংগ্রেসের প্রস্তাবে ভেটো: কঠোর নিন্দা ইয়েমেনের

    কংগ্রেসের প্রস্তাবে ভেটো: কঠোর নিন্দা ইয়েমেনের

    এপ্রিল ১৮, ২০১৯ ১৩:৫০

    মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেয়ায় ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। কংগ্রেসের ওই প্রস্তাবে ইয়েমেন যুদ্ধে সৌদি সরকারের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

  • আলোর মুখ দেখার আগেই মারা গেছে ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা'

    আলোর মুখ দেখার আগেই মারা গেছে ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা'

    এপ্রিল ১৮, ২০১৯ ১৩:১৯

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা উন্মোচন করার আগেই তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আগামী রমজান মাসের শেষে ট্রাম্পের শান্তি পরিকল্পনা উন্মোচনের কথা রয়েছে।

  • অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করুন: ইয়েমেনি পক্ষগুলোকে জাতিসংঘ

    অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করুন: ইয়েমেনি পক্ষগুলোকে জাতিসংঘ

    এপ্রিল ১৮, ২০১৯ ১২:২৮

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বন্দর নগরী হুদাইদা থেকে বিবদমান পক্ষগুলোকে অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। হুদাইদা শহরে সংঘাত অবসানের লক্ষে ২০১৮ সালে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল তার প্রতি সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

  • তুরস্কে বিরোধীদলের প্রার্থী ইস্তাম্বুলের মেয়র হলেন

    তুরস্কে বিরোধীদলের প্রার্থী ইস্তাম্বুলের মেয়র হলেন

    এপ্রিল ১৮, ২০১৯ ১২:১৭

    তুরস্কের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল শহরের মেয়র পদে বিরোধীদলের প্রার্থী একরাম ইমামওগ্লু নির্বাচিত হয়েছেন। ভোট পুনঃগণনার পর তাকে মেয়র পদে নির্বাচিত বলে ঘোষণা দেয়া হয়। অবশ্য, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি নির্বাচন বাতিলের যে দাবি জানিয়েছে তা এখনো নিষ্পত্তি হয় নি।