পশ্চিম এশিয়া
  • মুরসিকে ক্ষমতাচ্যুত করতে আমরা কাজ করেছি: ইসরাইলি জেনারেল

    মুরসিকে ক্ষমতাচ্যুত করতে আমরা কাজ করেছি: ইসরাইলি জেনারেল

    এপ্রিল ০৫, ২০১৯ ১০:৪৬

    মিসরের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইহুদিবাদী ইসরাইলের জোরালো ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ইসরাইলি জেনারেল আরিয়েহ ইলদাদ। তিনি বলেছেন, মুহাম্মদ মুরসির ক্ষমতায় থাকার সাথে ইসরাইলের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যাওয়ায় এই কাজ করা হয়েছে।

  • হুদায়দায় ৫৫৯ দফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে সৌদি: ইয়েমেন

    হুদায়দায় ৫৫৯ দফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে সৌদি: ইয়েমেন

    এপ্রিল ০৫, ২০১৯ ০৯:৩৪

    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব হুদায়দায় ৫৫৯ দফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। আগ্রাসী শক্তি যে কোনো চুক্তি ও সমঝোতার তোয়াক্কা করে না তা এর মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। সারি আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

  • গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল ০৪, ২০১৯ ১৫:৪০

    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে। তিনি আরও বলেন, সময় পার হলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। গোলান ইস্যুতেও বাস্তবতার পরিবর্তন হবে না।

  • বাহরাইনে সম্মেলনে অংশ নেবে ইসরাইল; আয়াতুল্লাহ ঈসা কাসেমের প্রতিবাদ

    বাহরাইনে সম্মেলনে অংশ নেবে ইসরাইল; আয়াতুল্লাহ ঈসা কাসেমের প্রতিবাদ

    এপ্রিল ০৪, ২০১৯ ১৫:২৮

    বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম বলেছেন, আরব দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার যে তৎপরতা চালাচ্ছে তা গোটা মুসলিম বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে।

  • সৌদি আরবের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ কাজ শেষের দিকে: রিপোর্ট

    সৌদি আরবের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ কাজ শেষের দিকে: রিপোর্ট

    এপ্রিল ০৪, ২০১৯ ০৭:৩০

    সৌদি আরব তার প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। ‘গুগল আর্থ’ থেকে তোলা ছবির বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ‘ব্লুমবার্গ’ এ তথ্য জানিয়েছে।

  • গোলান মালভূমি ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পূরণ হবে না: কাতার

    গোলান মালভূমি ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পূরণ হবে না: কাতার

    এপ্রিল ০৩, ২০১৯ ১৩:২৬

    কাতারের সংসদ স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এই ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।

  • ক্ষেপণাস্ত্র হামলা ছোট্ট নমুনা; ইসরাইলের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে: হানিয়া

    ক্ষেপণাস্ত্র হামলা ছোট্ট নমুনা; ইসরাইলের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে: হানিয়া

    এপ্রিল ০৩, ২০১৯ ১২:২৭

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা প্রতিরোধ সংগ্রামীদের পক্ষ থেকে পাল্টা জবাবের একটি ছোট্ট নমুনা মাত্র। গত সপ্তাহে গাজা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের তেল আবিবে আঘাত হানে। এতে সাত ইহুদিবাদী ইসরাইলি আহত হয়।

  • আলজেরিয়া: অবশেষে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট বুতেফলিকা

    আলজেরিয়া: অবশেষে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট বুতেফলিকা

    এপ্রিল ০৩, ২০১৯ ০৫:৪৯

    আলজেরিয়ার ৮২ বছর বয়সি প্রেসিডেন্ট আব্দুলআজিজ বুতেফলিকা শেষ পর্যন্ত প্রবল গণবিক্ষোভের জের ধরে পদত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘোষণা করেছে, বুতেফলিকা প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সমাপ্তি ঘোষণা করার জন্য সাংবিধানিক পরিষদকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। তার এ পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

  • নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি

    নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি

    এপ্রিল ০২, ২০১৯ ১১:২৬

    তুরস্কের মুশ শহরে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। টানা ১৫ দিন ধরে সেখানে জরুরি অবস্থা জারি থাকবে। গত রোববার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে মুশ শহরে মেয়র পদে অল্প ভোটের ব্যবধানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি'র প্রার্থী জয়লাভ করার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।