-
আমরণ অনশন করতে গিয়ে মারা গেছেন সৌদি প্রিন্স তালাল
ডিসেম্বর ২৩, ২০১৮ ২১:০৯সৌদি আরবের স্পষ্টবাদী প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন। তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ সৌদি রাজপরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধেই প্রকাশ্য সমালোচনা করতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্পষ্টবাদী প্রিন্স হিসেবে খ্যাত ছিলেন।
-
যেসব কারণে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
ডিসেম্বর ২৩, ২০১৮ ১৮:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর সেদেশের অভ্যন্তরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে।
-
সিরিয়ার কুর্দি এলাকায় আরো ট্যাংক এবং সাঁজায়া যান পাঠাল তুরস্ক
ডিসেম্বর ২৩, ২০১৮ ১১:৫৮মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক।সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তখন আঙ্কারা এ পদক্ষেপ নিল।
-
সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার হলো মার্কিন অস্ত্র
ডিসেম্বর ২৩, ২০১৮ ১০:৩০সিরিয়ার সরকারি সেনারা বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীও উদ্ধার করেছে সেনারা। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশ থেকে এসব অস্ত্র ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
-
ইন্দোনেশিয়ায় আবার সুনামির আঘাত, নিহত অন্তত ১৬৮
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৮:২০ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীর উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে অন্তত ১৬৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৪৫ জন। ইন্দোনেশিয়ার সরকারি তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব: ইরান
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৩:২৭ইরান বলেছে, একমাত্র সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের জবরদখল থেকে মুক্ত করা সম্ভব। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শনিবার তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মাহমুদ আজ-জাহারের সঙ্গে এক বৈঠকে একথা বলেন।
-
সিরিয়ায় মার্কিন জোটের আবার নির্বিচার হামলা: ২৭ ব্যক্তি নিহত
ডিসেম্বর ২২, ২০১৮ ১৩:০৪সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবারো দুই ডজনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটটি শিশুও রয়েছে।
-
মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন এরদোগান
ডিসেম্বর ২২, ২০১৮ ০৮:৩৯সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পাশাপাশি মার্কিন এ ঘোষণার কারণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্ক সাময়িকভাবে সেনা অভিযান স্থগিত করেছে।
-
হাস্যকর অজুহাতে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ
ডিসেম্বর ২২, ২০১৮ ০৩:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যে নিজের আগ্রাসী নীতি বাস্তবায়নে ব্যর্থতার জের ধরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। তিনি আরো বলেছেন, যে অজুহাতে ওয়াশিংটন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তা হাস্যকর।
-
মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ায় হামলা জোরদার করব: নেতানিয়াহু
ডিসেম্বর ২১, ২০১৮ ১৪:৪৬ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদার করবে তেল আবিব। তিনি তার ভাষায় বলেন, “আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরো বাড়াব।”