-
তুর্কি অভিযানের হুমকির বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ
ডিসেম্বর ২১, ২০১৮ ০৯:৫৩সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তুরস্ক যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আল-হাসাকা শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গতকাল (বৃহস্পতিবার) প্রদেশিক শহরের রাজধানী হাসাকার কামিশিলি এলাকায় জড়ো হন এবং তুরস্কের হুমকির বিরুদ্ধে মিছিল বের করেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।
-
পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদীরা
ডিসেম্বর ২১, ২০১৮ ০৮:৪১ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত পশ্চিম তীরের আল-বিরেহ শহরের কাছে একটি পুলিশ চেকপয়েন্টে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের মা’ন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ইরাক
ডিসেম্বর ২১, ২০১৮ ০৭:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। এরফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরো তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।
-
সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি
ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:৪৬ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।
-
‘চলতি বছর ইহুদিবাদীরা ৫৪টি ফিলিস্তিনি শিশু হত্যা করেছে’
ডিসেম্বর ২০, ২০১৮ ১১:২৯ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪টি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এসময়ের মধ্যে ইসরাইলি সেনারা আটক করেছে ৯০০ শিশু। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য তুলে ধরেছে।
-
হিজবুল্লাহর শক্তি বাড়ায় উদ্বিগ্ন আমেরিকা: বিশ্লেষক
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৫:৫৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি ও জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। এজন্য আমেরিকা লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও মতের লোকজনের মধ্যে নতুন একটি গৃহযুদ্ধ বাধানোর পথ খুঁজছে।
-
তুরস্ক, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৫:৪৫জেনেভায় সিরিয়ার সংবিধান বিষয়ক কমিটির ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফেন দ্যা মিস্তোরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
-
খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া সৌদি কর্মকর্তার ইসরাইল সফর
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:১১সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমাদ আল-আসিরি সম্প্রতি গোপনে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। জেনারেল আসিরি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি।
-
সিরিয়ায় সাংবিধানিক কমিটি গঠনের প্রক্রিয়া জোরদার হচ্ছে
ডিসেম্বর ১৯, ২০১৮ ১২:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। একইসঙ্গে তারা সাংবিধানিক কমিটি গঠনের প্রক্রিয়া জোরদারে সম্মত হয়েছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু'র মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
-
সুইডেন বৈঠকে সমঝোতা সত্ত্বেও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৫:৩৫সুইডেনে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হওয়ার পরও সৌদি আরব চুক্তি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে।