-
যুদ্ধবিরতির পরও হুদাইদার আকাশে চক্কর দিচ্ছে সৌদি জঙ্গি বিমান
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৫:১৩ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ওই এলাকা দিয়ে একের পর এক জঙ্গি বিমান ওড়ছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, জাতিসংঘ 'স্টকহোম সমঝোতা'র ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল থেকে ওই এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার পরই আকাশে সৌদি জঙ্গি বিমানগুলো চক্কর দিয়েছে।
-
আমরা আর সিরিয়ায় সরকার পরিবর্তন চাই না: আমেরিকা
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৩:৪৬মার্কিন সরকার বলেছে, তারা আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এক সময় সিরিয়া সংকট প্রসঙ্গে আমেরিকার প্রধান দাবি ছিল সিরিয়ার সরকার পরিবর্তন। কিন্তু সর্বশেষ এ ঘোষণার মাধ্যমে ওয়াশিংটন সে অবস্থান থেকে সরে গেল।
-
সিরিয়ার উত্তরাঞ্চলে ‘যেকোনো মুহূর্তে’ অভিযান: এরদোগান
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৯:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ নতুন করে অভিযান শুরু করতে পারে। সোমবার তিনি তুরস্কের মধ্যাঞ্চলীয় ‘কোনিয়া’ প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তুতির কথা জানান।
-
যেভাবে পালিত হলো হামাসের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৬:৪০ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করে হামাস।
-
‘অলীক বিশ্বাস’ থেকে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে: ইরান
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৬:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কসেমি বলেছেন, সৌদি আরবের সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে ‘অলীক বিশ্বাস’ থেকে রাজতান্ত্রিক রিয়াদ সরকার প্রতিবেশী ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের কৌশলগত ভুল ছিল বলে তিনি মন্তব্য করেছেন।
-
ইয়েমেন ইস্যুতে স্টকহোম আলোচনার সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৫:৫৩ইয়েমেন সংকটের শুরু থেকেই ইরান সবসময়ই বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার কথা বলে আসছে। এ কারণে সুইডেনের স্টকহোমে ইয়েমেন বিষয়ক আলোচনা প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে ইরান।
-
সিরিয়ায় পাশ্চাত্যের হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নিন: ইরান ও রাশিয়াকে আসাদ
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৫:০৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশে পাশ্চাত্যের কয়েকটি দেশের হস্তক্ষেপ বন্ধ করতে ইরান এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় যুদ্ধ পরবর্তী সংবিধান প্রণয়নের লক্ষ্যে আলোচনার জন্য যখন দামেস্ক একটি কমিটি গঠনের চেষ্টা করছে তখন বাশার আসাদ এ আহ্বান জানালেন।
-
পশ্চিম তীরে বাড়ছে হামাসের সমর্থন; উদ্বেগে ইসরাইল
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৪:৩৬অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দিন দিন সমর্থন বাড়ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। এরই অংশ হিসেবে সম্প্রতি পশ্চিম তীর থেকে প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী সেনারা।
-
খাশোগি হত্যার বিশ্বাসযোগ্য তদন্ত করুন: সৌদিকে জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৩:৫৮প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
সিরিয়ায় ঐতিহাসিক সফর করলেন সুদানের প্রেসিডেন্ট
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৩:১৯সিরিয়ায় ঐতিহাসিক সফর করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির। গতকাল (রোববার) তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান। ২০১১ সালে সিরিয়া সংকট শুরুর পর এই প্রথম কোনো আরব নেতা সিরিয়া সফর করলন।