-
ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলার ক্ষমতা দেখে বিস্মিত ইরাকি বিশেষজ্ঞ
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১৫:৩২ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সদরদপ্তরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিস্মিত হয়েছেন ইরাকি সামরিক বিশেষজ্ঞরা। সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুর্দি সন্ত্রাসীদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
শিশু হত্যার ভিডিওতে ইসরাইলি যুদ্ধাপরাধ স্পষ্ট: ফিলিস্তিন
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১৪:৪১ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করছে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ইসরাইল বিরোধী বিক্ষোভের সময় শহীদ ১২ বছরের শিশু শাদি আব্দুলয়াল'র প্রতি ইঙ্গিত করে এক বিবৃতিতে বলা হয়েছে- শিশুটির শাহাদাতের মুহূর্তের ভিডিও থেকে এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইল যা করছে তা যুদ্ধাপরাধ। এ ঘটনার নিন্দা জানানোর ক্ষেত্রে কালক্ষেপণ করা উচিত নয় বলে তাতে মন্তব্য করা হয়েছে।
-
স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছে সিরিয় নাগরিকরা
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১১:১৩সাত বছরের মধ্যে প্রথমবারের মতো স্থানীয় পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে সিরিয়ার নাগরিকরা। ২০১১ সালে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা যে সহিংসতা সৃষ্টি করেছিল, স্থানীয় এই নির্বাচনকে তার অবসানের ইঙ্গিত বলে বিবেচনা করা হচ্ছে।
-
সৌদি আগ্রাসন: গাছের পাতা খাচ্ছে ইয়েমেনিরা
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১০:০৮সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেনের জনগণ এবং কোনো কোনো প্রদেশের লোকজন জীবন বাঁচানোর জন্য গাছের পাতা খাচ্ছে। এসব মানুষের সামনে স্বাভাবিক কোনো খাবার নেই।
-
দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সেনাবাহিনী
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০২:১৭সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী দামেস্কের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।
-
ইরাকের গণকবর থেকে ২৩ দায়েশ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০১:৪১ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের একটি গণকবর থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের ২৩ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বোমা হামলাসহ অন্যান্য পাশবিক কাজ চালাতে অপারগতা প্রকাশের পর দৃশ্যত দায়েশ জঙ্গিদের হাতেই খুন হয়েছে এসব কমান্ডার।
-
হুদায়দা-সানা মহাসড়কে সৌদি বিমান হামলা: নিহত ১৫
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১২:৪১ইয়েমেনের বন্দরনগরী হুদায়দা ও রাজধানী সানাকে সংযোগকারী কিলো-সিক্সটিন মহাসড়কের ওপর সৌদি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
-
ইয়েমেনে সৌদি হেলিকপ্টার বিধ্স্ত; পাইলট নিহত
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০৮:৩৮ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-মাহরান প্রদেশে সৌদি আরবের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্স্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট নিহত হয়।
-
৩ ফিলিস্তিনি শিশু-কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ২১:৪৬গাজা উপত্যকায় তিন ফিলিস্তিনি শিশু-কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় দখলদার সেনাদের হাতে শহীদ হয় ওই তিন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল শহীদ হয়েছে। তার মাথায় গুলি করা হয়েছে।
-
সিরিয়ায় গেরিলাদের সঙ্গে যৌথ মহড়া চালালো মার্কিন সেনাবাহিনী
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১৩:৩২সিরিয়ায় গেরিলাদের সঙ্গে আট দিনব্যাপী যৌথ সামরিক মহড়া চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। মার্কিন সেনা মুখপাত্র কর্নেল শুন রায়েন বলেছেন, এর মাধ্যমে শক্তি প্রদর্শন করা হয়েছে। অপ্রত্যাশিত সংঘাত এড়াতে আগে থেকেই মহড়ার বিষয়ে রাশিয়াকে অবহিত করা হয়েছিল বলে তিনি দাবি করেন।