দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i64321-দামেস্কে_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করল_সিরিয়ার_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী দামেস্কের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০২:১৭ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র
    ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী দামেস্কের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা শনিবার রাতে জানিয়েছে, সেনাবাহিনী একটি ‘ইসরাইলি আগ্রাসন’ ব্যর্থ করে দিয়েছে এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।  এর আগে দামেস্ক বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ছুটে যাচ্ছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র

ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘বিদেশি মিডিয়ায় প্রকাশ খবরের ব্যাপারে আমরা মন্তব্য করি না।’

দখলদার ইসরাইল সরকার গত কয়েক মাসে সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে বহুবার হামলা করেছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র জঙ্গিদের হাত থেকে দেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করে ফেলেছে তখন তেল আবিব সিরিয়ায় হামলা জোরদার করেছে। তবে ইসরাইলের বহু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার সেনাবাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬