-
ইসরাইলকে রক্ষার জন্য ট্রাম্পের 'শতাব্দির সেরা চুক্তি' পরিকল্পনায় যা আছে: পর্ব-দুই
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৫:০৬গত পর্বের আলোচনায় আমরা 'শতাব্দীর সেরা চুক্তি' নামক মার্কিন পরিকল্পনার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যুক্ত দেশগুলোর ভূমিকা সম্পর্কে আলোচনা তুলে ধরব।
-
সৌদি কমান্ড সেন্টারে ড্রোন হামলা করেছে হুথিরা
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৩:৩৫ইয়েমেনের উপকূলীয় হুদাইদা প্রদেশের একটি কৌশলগত সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে আসছে তার জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনের দেশপ্রেমিক সেনারা।
-
ইয়েমেন ইস্যুতে এবার মুখ খুলেছে পাকিস্তান: ক্রমেই একা হয়ে পড়ছে সৌদি আরব
সেপ্টেম্বর ১১, ২০১৮ ১৪:১২পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাযারি ইয়েমেনের মজলুম জনগণের বিরুদ্ধে সৌদি অপরাধযজ্ঞের তীব্র সমালোচনা করেছেন।
-
‘ইরানি কনস্যুলেটে হামলাকে ইরাকের ওপর হামলা মনে করছে বাগদাদ’
সেপ্টেম্বর ১১, ২০১৮ ০৫:০৬ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, সম্প্রতি কিছু ভাড়াটে দুর্বৃত্ত তার দেশের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছে তাকে ইরাকের ওপর হামলা বলে মনে করছে বাগদাদ।
-
‘সৌদি রাজাকে সমালোচনা করার পর দেশে ফেরেন নি ছোট ভাই’
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১০:০৩সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের ছোট ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ আর কখনো দেশে না ফেরার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। সম্প্রতি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে তার বাড়ির সামনে জড়ো হওয়া ইয়েমেন ও বাহরাইনের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় প্রিন্স আহমাদ বড় ভাই রাজা সালমান ও তার ছেলে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সমালোচনা করেন।
-
সিরিয়ায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে আমেরিকা: রাশিয়া
সেপ্টেম্বর ১০, ২০১৮ ০২:১৬সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি গ্রামে আমেরিকা ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে রাশিয়া জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কো গতকাল (রোববার) এ খবর দিয়ে জানিয়েছেন, শনিবার প্রদেশের হাজিন গ্রামে এ হামলা চালায় মার্কিন বাহিনী।
-
মার্কিন-বিরোধী জোট গড়ে তুলুন: বিশ্ববাসীর প্রতি তুরস্ক
সেপ্টেম্বর ০৯, ২০১৮ ১২:১৪মার্কিন সরকারের বিরুদ্ধে জোট গড়ে তুলতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। নানা ইস্যুতে যখন আমেরিকা ও তুরস্কের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে এবং তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক শস্তিমূলক ববস্থা নিয়েছে মার্কিন প্রশাসন তখন জোট গঠনের এই আহ্বান জানালো আংকারা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে তুরস্ক ছিল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র।
-
বসরা সহিংসতার পেছনে রয়েছে মার্কিন কূটনৈতিক মিশন: ইরাকি গ্রুপ
সেপ্টেম্বর ০৯, ২০১৮ ১১:০৩ইরাকের তেল-সমৃদ্ধ বসরা নগরীতে সাম্প্রতিক সহিংসতার পেছনে মার্কিন কূটনৈতিক মিশনগুলোর হাত রয়েছে এবং এ বিষয়ে প্রমাণ আছে। একথা বলেছেন, ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস।
-
রাশিয়ার হুঁশিয়ারির মধ্যে সিরিয়ায় আরো সেনা পাঠিয়েছে আমেরিকা
সেপ্টেম্বর ০৯, ২০১৮ ০৮:৩১সিরিয়ার মাটিতে আরো অন্তত ১০০ মেরিন সেনা পাঠিয়েছে আমেরিকা। সিরিয়ার দক্ষিণে সম্ভাব্য অভিযান সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করার মধ্যেই আমেরিকা সেখানে সেনা পাঠালো।
-
ইদলিবে অভিযান চালানোর সার্বভৌম অধিকার আছে: সিরিয়া
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০৭:৩০জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সামরিক অভিযান চালানোর ব্যাপারে দামেস্ক সরকারের সার্বভৌম অধিকার রয়েছে। তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ মুক্ত করে সন্ত্রাসীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হবে।