-
সৌদি উপকূলে যুদ্ধজাহাজে ইয়েমেনিদের হামলা
সেপ্টেম্বর ০২, ২০১৮ ১২:০৩সৌদি আরবের জিজান উপকূলে একটি ফ্রিগেটে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালায়।
-
ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের কমান্ডারদের বৈঠক
সেপ্টেম্বর ০২, ২০১৮ ০৯:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরান, ইরাক, রাশিয়া ও সিরিয়ার শীর্ষ সেনা কমান্ডাররা নিরাপত্তা এবং গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা করেছেন। ইরাকের রাজধানী বাগদাদে গতকাল (শনিবার) চার দেশের কমান্ডারদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ইসরাইলি হামলার কথা অস্বীকার করল সিরিয়া
সেপ্টেম্বর ০২, ২০১৮ ০৮:০১সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটির ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার খবর অস্বীকার করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
-
পালমিরায় হামলার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা: রাশিয়া
সেপ্টেম্বর ০২, ২০১৮ ০৩:১০আমেরিকার পক্ষ থেকে প্রশিক্ষিত জঙ্গিরা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ঐতিহাসিক পালমিরা শহরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বলেছে, সিরিয়া থেকে আটক উগ্র জঙ্গিরা এই গোপন পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে।
-
ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৫:৫৬ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যের জন্য গঠিত জাতিসংঘের একটি সংস্থায় অর্থ দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির বিরুদ্ধে ‘অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের’ কথা বলে গতকাল (শুক্রবার) মার্কিন সরকার অর্থ বন্ধের ঘোষণা দিয়েছে।
-
মার্কিন সহায়তা বন্ধ; নতিস্বীকার করবে না ফিলিস্তিনিরা: হামাস
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৪:৪৫জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা বা ইউএনআরডাব্লিউ-কে সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে আমেরিকা। এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ফিলিস্তিনিদের ওপর চাপ বাড়ানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর মাধ্যমে আমেরিকা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার হরণ করতে চায়। ইহুদিবাদী ইসরাইল ঘরবাড়ি কেড়ে নেওয়ায় যারা শরণার্থীতে পরিণত হয়েছেন তাদেরকে সহায়তা দিয়ে থাকে জাতিসংঘের ওই সংস্থাটি।
-
সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলা: লক্ষ্যবস্তুর তালিকা তৈরি
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৪:২১সিরিয়ায় সম্ভাব্য সামরিক আগ্রাসনের জন্য দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী অধ্যুষিত ইদলিব প্রদেশ সিরিয়ার সরকারি সেনাদের অভিযানের আগ মুহূর্তে এ খবর বের হলো।
-
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ: বাগদাদে মার্কিন-বিরোধী বিক্ষোভ
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৩:৪৩ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে রাজধানী বাগদাদে গতকাল (শুক্রবার) শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
-
ইয়েমেনের উপকূলে জেলেদের ওপর সৌদি হামলা; নিহত ১২, বহু নিখোঁজ
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১২:২০ইয়েমেনের হুদায়দা উপকূলে জেলেদের ওপর সৌদি হামলায় অন্তত ১২ জন নিহত ও বহু নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই আর বেঁচে নেই। আল-মাসিরা টিভি চ্যানেল আজ (শনিবার) এ খবর দিয়েছে। এর আগেও হুদায়দা উপকূলে মৎস্যজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।
-
কাতারকে বিচ্ছিন্ন দ্বীপ বানাতে খাল কাটছে সৌদি আরব
সেপ্টেম্বর ০১, ২০১৮ ০৭:৪৩কাতারকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রে পরিণত করতে একটি খাল কাটার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের সঙ্গে যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের মারাত্মক দ্বন্দ্ব চলছে তখন সৌদি সরকার এই পরিকল্পনা নিলো।