ইয়েমেনের উপকূলে জেলেদের ওপর সৌদি হামলা; নিহত ১২, বহু নিখোঁজ
https://parstoday.ir/bn/news/west_asia-i63959-ইয়েমেনের_উপকূলে_জেলেদের_ওপর_সৌদি_হামলা_নিহত_১২_বহু_নিখোঁজ
ইয়েমেনের হুদায়দা উপকূলে জেলেদের ওপর সৌদি হামলায় অন্তত ১২ জন নিহত ও বহু নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই আর বেঁচে নেই। আল-মাসিরা টিভি চ্যানেল আজ (শনিবার) এ খবর দিয়েছে। এর আগেও হুদায়দা উপকূলে মৎস্যজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৬:৫০ Asia/Dhaka
  • হুদায়দা উপকূল
    হুদায়দা উপকূল

ইয়েমেনের হুদায়দা উপকূলে জেলেদের ওপর সৌদি হামলায় অন্তত ১২ জন নিহত ও বহু নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই আর বেঁচে নেই। আল-মাসিরা টিভি চ্যানেল আজ (শনিবার) এ খবর দিয়েছে। এর আগেও হুদায়দা উপকূলে মৎস্যজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

এছাড়া, আজ হুদায়দা প্রদেশের আদদারিহমি এলাকায় একটি বাড়িতে সৌদি অনুচররা হানা দিয়ে তিনজনকে হত্যা করেছে। এ সময় আহত হয় আরও দশ জন। ১৩ জুন থেকে সৌদি আগ্রাসী বাহিনী হুদায়দা বন্দর দখলের জন্য ওই এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে। এই বন্দরটি ইয়েমেনে ত্রাণ সরবরাহের প্রধান রুট হিসেবে ব্যবহার হয়।

২০১৫ সাল থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে মারা গেছে আরও ৫০ হাজার মানুষ। 

তবে ইয়েমেনের জনগণের প্রতিরোধের কারণে পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে দেশটির ওপর আবারও চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। ইয়েমেনের জনগণের ইচ্ছার বিপরীতে হাদিকে সেদেশের ক্ষমতায় ফিরিয়ে আনতেই আগ্রাসন শুরু করে রিয়াদ।#

পার্সটুডে/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন