-
লড়াই চলবে, প্রতি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসমুক্ত করা হবে: আসাদ
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:১৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে।
-
'আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে'
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:১৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের নেতা আবদুল মালেক বদরউদ্দিন আল-হুথি বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী কথিত লড়াইয়ের নামে আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে। এ ছাড়া, ইয়েমেনের অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক আরো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
-
হামলার পরও অফিসে হাজির হন বাশার আসাদ (ভিডিও)
এপ্রিল ১৪, ২০১৮ ১১:২৭আমেরিকা ও তার মিত্রদের হামলার পরও আজ (শনিবার) রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদে অফিস করছেন বাশার আসাদ। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।
-
বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:৫১সিরিয়ার কেন্দ্রীয় সেনা কমান্ড বলেছে, আগ্রাসীদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। আজ (শনিবার) আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলার পর এক বিবৃতিতে তারা বলেছে, আজ স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে রাজধানী দামেস্কসহ কয়েকটি এলাকায় প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
১০০’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; বহু ভূপাতিত করেছে সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:২১সিরিয়ার ওপর ১০০’র বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকা, ব্রিটেনও ফ্রান্স। তবে এসব ক্ষেপণাস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
-
রুশ-মার্কিন যুদ্ধের সম্ভাবনা নাকচ করল হিজবুল্লাহ
এপ্রিল ১৩, ২০১৮ ১২:১৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশংকা নেই। এমনকি তিনি সিরিয়ায় যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।
-
সিরিয়ায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা; তারা যেখানে খুশি যেতে পারেন: জাফারি
এপ্রিল ১৩, ২০১৮ ১১:১৭আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
-
অস্ত্রচুক্তি করেই চলেছেন সৌদি যুবরাজ; এবার স্পেনের সঙ্গে
এপ্রিল ১৩, ২০১৮ ০৯:৪৭স্পেন থেকে যুদ্ধজাহাজ কেনার জন্য সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ২২০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তি করেছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনে যখন সৌদি আরব বর্বর হামলা চালাচ্ছে তখন ইউরোপের দেশটি রিয়াদের কাছে যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করল।
-
লেবাননের সার্বভৌমত্বে আঘাত হেনেছে ইসরাইল: প্রেসিডেন্ট আউন
এপ্রিল ১২, ২০১৮ ১৫:০৩লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমান তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করে লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। বৈরুত এ ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বলে তিনি উল্লেখ করেছেন।
-
সন্ত্রাসীদের কাছ থেকে দুমা পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী
এপ্রিল ১২, ২০১৮ ১১:২০সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতার সর্বশেষ শহর ‘দুমা’ উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে পূর্ব গৌতা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে গোটা এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে এল।