ইইউ-তে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i10090-ইইউ_তে_তুরস্কের_যোগ_দেয়ার_বিরুদ্ধে_ভেটো_দেবে_ব্রিটেন
ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক আদৌ যোগ দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, এ জোটে অন্য দেশের অন্তর্ভূক্তির বিরুদ্ধে ভেটো ক্ষমতা রয়েছে ব্রিটেনের হাতে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২২, ২০১৬ ২০:১৫ Asia/Dhaka
  • ইইউ-তে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন

ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক আদৌ যোগ দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, এ জোটে অন্য দেশের অন্তর্ভূক্তির বিরুদ্ধে ভেটো ক্ষমতা রয়েছে ব্রিটেনের হাতে।

ক্যামেরন বলেন, “ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগ দেয়ার বিষয়টি তার নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়। যদি কোনো সম্ভাবনা থেকেও থাকে তবে তুরস্ক যে গতিতে এগুচ্ছে তাতে কয়েক দশক লেগে যাবে। আর যদি এটি হয়-ই তবে আমরা না বলে দিতে পারব।”

তুরস্ক ১৯৬৩ সালে সর্বপ্রথম ইউরোপীয় অর্থনৈতিক কমিটিতে যোগ দেয়ার জন্য পদক্ষেপ নেয় এবং ১৯৮৭ সালে ইউরোপীয় কমিশনে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। কিন্তু আজ পর্যন্ত ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে সক্ষম হয় নি। ইউরোপের দেশগুলো বলে আসছে- বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাসহ অনেক কিছুতে এখনো তুরস্ক ইউরোপের মানে পৌঁছাতে পারে নি।

ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য পেনি মরডন্ট সম্প্রতি বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য দেশ হওয়ার পরও তার হাতে ভেটো অধিকার নেই। তার ওই বক্তব্যের জবাবে ডেভিড ক্যামেরন এসব কথা বলেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২