কাজাখস্তান দাঙ্গায় এক ইসরাইলি নিহত
https://parstoday.ir/bn/news/world-i102248-কাজাখস্তান_দাঙ্গায়_এক_ইসরাইলি_নিহত
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের দাঙ্গায় একজন ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৮, ২০২২ ১৩:৫০ Asia/Dhaka
  • কাজাখস্তানে সহিংসতার সময় এসব গাড়ি পুড়িয়ে দেয়া হয়
    কাজাখস্তানে সহিংসতার সময় এসব গাড়ি পুড়িয়ে দেয়া হয়

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের দাঙ্গায় একজন ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (শুক্রবার) গোলাগুলির মধ্যে পড়ে ইসরাইলের ২২ বছর বয়সী ওই নাগরিক নিহত হয়। সে গত কয়েক বছর ধরে কাজাখস্তানে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত এবং বহুসংখ্যক দোকানপাট ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। ১৯৯০ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তান এই প্রথম এই ধরনের সহিংসতার তিক্ত অভিজ্ঞতা অর্জন করল।

বিক্ষোভকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে

কাজাখস্তান হচ্ছে তেল এবং ইউরোনিয়াম উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ দেশ। কাজাখ সরকার বলছে, দেশটিতে বর্তমানে যে সহিংসতা চলছে তার পেছনে বিদেশী শক্তির হাত রয়েছে এবং দেশের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা নস্যাৎ করার জন্য প্রশিক্ষিত ও সঙ্ঘবদ্ধ সশস্ত্র চক্রকে ব্যবহার করা হচ্ছে। চলমান সহিংসতায় অন্তত ১৮ পুলিশ নিহত হয়েছে।

মধ্য এশিয়ায় আজারবাইজানের মতো বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের দীর্ঘ ইতিহাস রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮