'মার্কিন ইতিহাসের চরম প্রতারণাপূর্ণ নির্বাচন ঠেকাতে আপনি কিছুই করেন নি'
https://parstoday.ir/bn/news/world-i103634-'মার্কিন_ইতিহাসের_চরম_প্রতারণাপূর্ণ_নির্বাচন_ঠেকাতে_আপনি_কিছুই_করেন_নি'
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে রিপাবলিকান দলের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককোনেলকে কঠোর সমালোচনা করে বলেছেন, ২০২০ সালের চরম প্রতারণামূলক নির্বাচন ঠেকাতে তিনি কোনো ভূমিকা রাখেন নি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১০:১৯ Asia/Dhaka
  • আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে রিপাবলিকান দলের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককোনেলকে কঠোর সমালোচনা করে বলেছেন, ২০২০ সালের চরম প্রতারণামূলক নির্বাচন ঠেকাতে তিনি কোনো ভূমিকা রাখেন নি।

গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প ম্যাককোনেলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, মার্কিন ইতিহাসের চরম প্রতারণামূলক নির্বাচন ঠেকানোর জন্য ম্যাককোনেল নিজের সংসদীয় আসনে কোনা ভূমিকা রাখছেন নি। ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে বিজয়ী ঘোষণা করেন।
গত বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটাল হিল ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলাকে রিপাবলিকান ন্যাশনাল কমিটি ‘বৈধ রাজনৈতিক ঘটনা’ বলে যে মন্তব্য করেছে মঙ্গলবার তার সমালোচনা করেন ম্যাককোনেল। তিনি বলেন, ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনা ছিল রাজনৈতিক সহিংসতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা। 
এর জবাবে ট্রাম্প গতকাল বলেন,ম্যাককানেল রিপাবলিকান দলের জন্য কথা বলেন না এবং তিনি বিশাল সংখ্যক ভোটারের দৃষ্টিভঙ্গিরও প্রতিনিধিত্ব করেন না। মিচ ম্যাককোনেলকে ডোনাল্ড ট্রাম্প ‘বুড়ো কাক’ বলেও উল্লেখ করেন। একইসঙ্গে তিনি আবার দাবি করেন যে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয় ছিনতাই করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যদি ম্যাককোনেল তার পক্ষে নির্বাচনী লড়াই করতেন তাহলে আজকে এসব কথাবার্তা বলতে হতো না এবং আমেরিকা দুর্বল ও অপমানিত হওয়ার বদলে আগের চেয়ে বেশি শক্তিশালী ও গর্বিত হতো।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন