রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন, সামরিক শাসন জারি
https://parstoday.ir/bn/news/world-i104312-রাশিয়ার_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করেছে_ইউক্রেন_সামরিক_শাসন_জারি
পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৫:২৬ Asia/Dhaka
  • মস্কো
    মস্কো

পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন এতদিন ধরে যে রাশিয়াভীতি ছড়ানোর নীতি অনুসরণ করে আসছিল মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা তার যৌক্তিক উপসংহারে পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে যে, দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি আমাদের বিষয় নয়

এর আগে ২২ জানুয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অনুরোধ জানানো হয়েছে

প্রেসিডেন্ট জেলেনস্কি

আজ সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন। এ সময় তিনি দাবি করেন, গত আট বছর ধরে পূর্ব ইউক্রেনে কিয়েভ সরকার যে গণহত্যা চালিয়ে আসছে তা থেকে ওই অঞ্চলের জনগণকে রক্ষা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন জানান, দুই প্রজাতন্ত্রের নেতারা সেখানকার জনগণকে রক্ষার জন্য রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন২১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন দোনেস্ক এবং লোহানকে দুটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন।

এদিকে, পূর্ব ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশে সামরিক শাসন জারি করেছেন। আগামী এক মাস এই সিদ্ধান্ত বহাল থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২৪