‘শিগগিরি সিরিয় শান্তি আলোচনা হচ্ছে না’
https://parstoday.ir/bn/news/world-i10450-শিগগিরি_সিরিয়_শান্তি_আলোচনা_হচ্ছে_না’
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা বলেছেন, আগামী দুই কিংবা তিন সপ্তাহের মধ্যে সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৬, ২০১৬ ২১:৫০ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা
    সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা বলেছেন, আগামী দুই কিংবা তিন সপ্তাহের মধ্যে সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে কূটনীতিকরা মিসতুরাকে বলেছেন, শান্তি আলোচনা শুরুর আগে দেশটির যুদ্ধবিরতিকে আরো কার্যকর ও মানবিক ত্রাণ বিতরণের ব্যবস্থা জোরদার করা দরকার।

এর আগে বৃহস্পতিবারের প্রথম দিকে মিসতুরা বলেছিলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সস্যদের সঙ্গে আলোচনা করে তিনি সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার একটি নতুন তারিখ ঘোষণা করবেন। কিন্তু কূটনীতিকদের সঙ্গে আলাপের পর তিনি নতুন কোনো তারিখ ঘোষণা করতে সক্ষম হন নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭