‘নো-ফ্লাই জোনের প্রচেষ্টাকে যুদ্ধে জড়ানো হিসেবে গণ্য করা হবে’
https://parstoday.ir/bn/news/world-i104832-নো_ফ্লাই_জোনের_প্রচেষ্টাকে_যুদ্ধে_জড়ানো_হিসেবে_গণ্য_করা_হবে’
ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন। গতকাল (শনিবার) এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২২ ০৬:৩৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট পুতিন
    প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন। গতকাল (শনিবার) এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, নো -ফ্লাই জোন গঠনের কারণে রাশিয়ার জন্য কোনো হুমকি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রেসিডেন্ট পুতিন সুস্পষ্ট করে বলেন, নো-ফ্লাই জোন গঠনের ফলাফল শুধু ইউরোপের জন্য বিপর্যয়কর হবে না বরং সারা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে। এছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। ইউক্রেনের শাসকদেরকে পুতিন নব্য-নাৎসি হিসেবে উল্লেখ করে বলেন, তারা সাধারণ জনতাকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

এদিকে, রাশিয়ার সাথে ন্যাটো জোটের যুদ্ধ বাধানোর উসকানি দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এ অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গতকাল তিনি বলেন, জেলেন্সকির বক্তব্য শুনে মনে হয় সংকট নিরসনের জন্য শান্তি আলোচনার চেয়ে তিনি যুদ্ধে ন্যাটো জোটকে টেনে আনতেই বেশি তৎপর। রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনার পথেই অগ্রসর হবেন।#

পার্সটুডে/এসআইবি/৬